তাজনূভা জাবীন মিথ্যাচার ও প্রোপাগান্ডার শিকার: এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৫, ১০:২৬আপডেট : ১৯ জুন ২০২৫, ১০:২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ফাঁসের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনকে নিয়ে মিথ্যাচারও প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ দলটির। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এনসিপির যুগ্ম আহবায়ক (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এ ধরনের কুরুচিপূর্ণ ও যৌন হয়রানিমূলক কাজে কিছু অনলাইন প্ল্যাটফর্ম এবং পতিত ফ্যাসিবাদী দলের নেতাকর্মীরা জড়িত। এটি বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, ইতিপূর্বেও এনসিপি’র নারী নেত্রীদের লক্ষ্য করে একই ধরনের অপপ্রচার চালানো হয়েছে; যা শুধু নারীর প্রতি অবমাননা ও নিপীড়নের বহিঃপ্রকাশই নয়, বরং এটি তাদের রাজনৈতিক কর্তাসত্তা ও সক্ষমতাকে অস্বীকার এবং রাজনৈতিক পরিসরকে সংকুচিত করার পরিকল্পিত প্রচেষ্টা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘ দেড় যুগের গুম-খুন-ধর্ষণ ও ফ্যাসিবাদী দুঃশাসনের পর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে নারীরা নিজেদের কর্তাসত্তাকে পুনরুদ্ধার করেছেন।

এনসিপি বলছে, তাদের প্রতি যেকোনও অবমাননাকর ও নিবর্তনমূলক আচরণ জুলাই অভ্যুত্থানের মৌলিক আকাঙ্ক্ষা ও আদর্শকে অস্বীকার করে। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো— ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক পক্ষগুলোর কিছু নেতাকর্মীরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ অপপ্রচারে অংশগ্রহণ করেছেন। অনেক অনলাইন মিডিয়া এবং মিডিয়া ব্যক্তিত্বও এক্ষেত্রে দায়িত্বহীনতা ও অপেশাদারত্বের পরিচয় দিয়েছেন। একটি মূলধারার দৈনিক পত্রিকাও তাজনূভা জাবীনকে জড়িয়ে ইঙ্গিতপূর্ণ ফটোকার্ড প্রকাশ করেছে। যা জনপরিসরে তাকে আরও বেশি অরক্ষিত করেছে এবং তার বিরুদ্ধে অযাচিত মন্তব্যকে আরও উসকে দিয়েছে।

অথচ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপি রাজনৈতিক পরিসরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাই এ দলের নেতৃত্বস্থানীয় পর্যায়ে নারীদের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করতে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের সমর্থকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।    

এনসিপি নারীদের প্রতি এ ধরনের নিপীড়ন ও যৌন হয়রানিমূলক ক্যাম্পেইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ ক্যাম্পেইন অব্যাহত থাকলে আগামীতে অনলাইন-অফলাইনে নারী নির্যাতক ও সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সর্বশক্তি দিয়ে তাদের মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী