পি কে হালদারের ফ্ল্যাট ও জমি ক্রোকের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২০, ১৯:৪৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২০:০০

পি কে হালদার

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) দুইটি ফ্ল্যাট ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।

এদিন দুদকের আইনজীবী আদালতে পি কে হালদারের জমি ও ফ্ল্যাট ক্রোকের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুদকের আবেদনটি মঞ্জুর করেন এবং ক্রোকের জন্য আদেশ দেন।

ক্রোকের আদেশ দেওয়া পি কে হালদারের দুটি ফ্ল্যাট  হচ্ছে— রাজধানীর ধানমন্ডির ১৯ নম্বর সড়কের ১২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট এবং পুরাতন ৬ নম্বর সড়কের ১৭ নম্বর প্লটে নির্মিত ভবনের সপ্তম তলায় ২৬০৩ বর্গফুটের একটি ফ্ল্যাট। এছাড়া  রূপগঞ্জের প্রায় ছয় একর জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত বছর দুদক অবৈধ ক্যাসিনো মালিকদের সম্পদের তদন্ত শুরু করলে পি কে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে আসে। চলতি বছরের ৮ জানুয়ারি দুদক অজ্ঞাত সূত্র থেকে প্রায় ২৭৪ কোটি ৯১ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে পি কে হালদাদেরর বিরুদ্ধে মামলা করে।

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল লিজিং থেকেই দেড় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পি কে হালদারের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন খাতে সব মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে। পি কে হালদার বর্তমানে কানাডায় আছেন।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী