২৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

পাবনা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ১৭:৪৬আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৭:৪৬

পাবনায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজা এবং একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার (২০ জানুয়ারি) ভোর রাতে র‌্যাবের বিশেষ অভিযানে পাবনা সদর উপজেলা গাছপাড়া বাইপাস মোড়ে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।  

আটককৃতরা হলো– নাটোর জেলা সিংড়া বন্দর আমতলা এলাকার খালেক রহমানের ছেলে ট্রাকচালক মোস্তাফিজুর রহমান (২৯) এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর জামুতিয়া এলাকার নবাব আলী মোল্লার ছেলে মো. আবু হানিফ (১৮)।

র‌্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে এই এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’