কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর ভাষণের ৪৯ বছর পূর্তি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২১

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর দেওয়া ভাষণের ৪৯ বছর পূর্তি আজ শনিবার (৬ ফেব্রুয়ারি)। ১৯৭২ সালের এদিনে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রায় ১০ লাখ মানুষের সমাবেশে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর তিনদিনের সফরে তিনি কলকাতায় যান এবং ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনসভায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে ভাষণ দেন। বাংলাদেশ স্বাধীন হলে বাঙালি জাতির পিতার প্রতি কলকাতাবাসীর আগ্রহ ছিল সীমাহীন। শেখ মুজিবুর রহমানের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের দিনে কলকাতায় যাত্রা বিরতি করবেন, এমনটাই ভেবেছিলেন তারা। কিন্তু জাতির পিতা স্বাধীন দেশের মাটিতে আগে যেতে চেয়েছিলেন বলে এদিন দিল্লি থেকে সরাসরি ঢাকা যাওয়ার পথে কলকাতার দমদম বিমানবন্দরে বার্তা পাঠান যে, তিনি অতি শিগগিরই কলকাতা আসবেন। পরে ৬ ফেব্রুয়ারি তিন দিনের সফরে কলকাতা সফর করেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় আজ কলকাতায় প্যারেড গ্রাউন্ডে স্মরণসভার আয়োজন করেছে। এ স্মরণসভায় বাংলাদেশের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত ভারতীয় গুণীজনদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবারও চালু হলো ঢাকা-নারিতা বিমানের ফ্লাইট
আবারও চালু হলো ঢাকা-নারিতা বিমানের ফ্লাইট
চুরি করতে চাকরি নিলেন রাজধানীর মার্কেটে, ২৫৯ ভরি স্বর্ণ নিয়ে গায়েব
চুরি করতে চাকরি নিলেন রাজধানীর মার্কেটে, ২৫৯ ভরি স্বর্ণ নিয়ে গায়েব
অকালপ্রয়াণে গিটারিস্ট সাদ্দাম রনি
অকালপ্রয়াণে গিটারিস্ট সাদ্দাম রনি
চরের দখল নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত
চরের দখল নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
এক জেলায় টানা ৭ দিন লোডশেডিং, ‘শাটডাউন’ বলছে প্রশাসন
এক জেলায় টানা ৭ দিন লোডশেডিং, ‘শাটডাউন’ বলছে প্রশাসন