বিমান থেকে নেমেই গ্রেফতার রন হক সিকদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পরপরই গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হলেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। একটি হত্যাচেষ্টা মামলার আসামি রন হক সিকদার এতদিন পলাতক ছিলেন।

গ্রেফতারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন গুলশান গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান।

তিনি বলেন, সম্প্রতি সিকদার গ্রুপের মালিক জয়নুল হক সিকদারের মৃত্যু হয়েছে। এ কারণে দেশে ফিরেছেন তার ছেলে রন। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

গত ২৬ মে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। মামলার এজাহারে বলা হয়েছে, গত ৭ মে ঋণের জন্য বন্দকি সম্পত্তির মূল্য বেশি দেখাতে রাজি না হওয়ায় ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এছাড়া অভিযুক্ত দুই ভাই বিদেশি নিরাপত্তাকর্মী দিয়ে এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলশানের একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন এবং সাদা কাগজে স্বাক্ষর নেয়।

করোনার কারণে নিষেধাজ্ঞার মধ্যেই গত ২৫ মে ব্যক্তিগত জেট বিমানে ঢাকা ছেড়ে ব্যাংকক চলে যান দুই ভাই।

আরও পড়ুন-

সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার আর নেই

জয়নুল হক সিকদারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিকদার গ্রুপের দুই ভাইয়ের ‘ভার্চুয়াল আত্মসমর্পণ’ আবেদন, পিপিই জরিমানা

অনুমতি নিয়েই জেট বিমানে দেশ ছাড়েন সিকদার গ্রুপের দুই ভাই

থাইল্যান্ড থেকে সিকদার গ্রুপের দুই সহোদরের আগাম জামিনের আবেদন

সিকদার গ্রুপের এমডির গাড়ি জব্দ

এক্সিম ব্যাংকের এমডিকে হত্যাচেষ্টার অভিযোগ, যা বলছে উভয়পক্ষ

শিকদার গ্রুপের দুই সহোদরের বিরুদ্ধে মামলা

/আরটি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম