বাংলাদেশি নলেজ শেয়ারিং সোশ্যাল প্লাটফর্ম ‘ভিওবি’র যাত্রা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৫

ভিন্ন ভিন্ন খাতের অগ্রদূতদের মধ্যে যোগসূত্র স্থাপনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ভ্যালর অব বাংলাদেশ (ভিওবি)। এটি প্রথম বাংলাদেশি নলেজ শেয়ারিং সোশ্যাল প্লাটফর্ম। শনিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ভিওবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিওবি মূলত লাইটহাউজ বাংলাদেশের একটি উদ্যোগ। এটি বিভিন্ন খাতের অগ্রদূত, করপোরেট ব্যক্তিত্ব ও শিক্ষাবিদদের মধ্যে গঠনমূলক সংলাপ অনুষ্ঠানে ভূমিকা রাখবে। এর লক্ষ্য হলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন স্তরের সমস্যা ও অগ্রাধিকারের ওপর ভিত্তি করে পুরো ইকো সিস্টেমকে ব্যবচ্ছেদ এবং পথ প্রদর্শন করা। এর মাধ্যমে ভিওবি আরও টেকসই ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

ভিওবির প্রধান লক্ষ্য তিনটি। এগুলো হলো বিভিন্ন খাতের অগ্রদূত ও বিশেষজ্ঞদের যুক্ত করা, জাতীয় অগ্রাধিকারে আলোকপাত এবং কৌশল সুপারিশ করা।

ভিওবির ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন টাইসার রিস্ক ম্যানেজমেন্টের পর্ষদ উপদেষ্টা আনিস এ. খান, একে খান গ্রুপের সিইও কেএএম মাজেদুর রহমান, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ এম কামাল, সাউথটেক গ্রুপের এমডি ও সিইও মামনুন কাদের, ডেভোটেকের চেয়ারম্যান ও সিইও রায়হান শামসি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব, পেপার রাইমের চিফ ক্রিয়েটিভ অফিসার ও এমডি এজেডএম সাইফ, সিথ্রিসিক্সটির কো-ফাউন্ডার ও এমডি মাহজাবীন ফেরদৌস, ডিজিটেকের ম্যানেজিং পার্টনার জোহেব আহমেদ, লাইটহাউজের সিইও নাজমুস আহমেদ আলবাব, বিএটিবির এমডি শেহজাদ মুনিম, ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন ইমরান রহমান, শাশা ডেনিমসের এমডি শামস মাহমুদ, ইউনিলিভার কনজ্যুমার হেলথ লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান এবং রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান শাহরিয়ার জাহেদী।

ভিওবির প্রতিষ্ঠাতা সদস্য হলো কমিউনিটি ব্যাংক, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, আইপিডিসি, ইস্পাহানি, মাস্টারকার্ড, এমটিবি, সাইটেক, শাশা ডেনিম এবং ইউসিবি। আর ব্যানক্যাট, সিথ্রিসিক্সটি, ডিজিটেক কমিউনিকেশন, পেপার রাইম এবং সাউথটেক হলো ভিওবি ভ্যালুড পার্টনার।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উনি বর্ণবাদী আচরণ করেছেন: নাহিদ
উনি বর্ণবাদী আচরণ করেছেন: নাহিদ
স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় মেডিক্যাল কলেজ অনুমোদন
স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় মেডিক্যাল কলেজ অনুমোদন
বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা
বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা
জাপান ম্যাচের আগে স্বস্তিতে নেদারল্যান্ডস
জাপান ম্যাচের আগে স্বস্তিতে নেদারল্যান্ডস
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি