চুরির ঘটনায় ধরা পড়লেন চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা

খুলনা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ০০:১৯ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০০:১৯

ইজিবাইক চুরির ঘটনায় পুলিশের চাকরিচ্যুত এএসআই মিরান শেখকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত সাড়ে ১২টার দিকে সদর থানার টুটপাড়া এলাকার মওলার বাড়ির মোড় থেকে গ্রেফতার করা হয়। তিনি বাটিয়াঘাটা উপজেলার ভাণ্ডারকোর্ট পূর্বপাড়া এলাকার আহমেদ শেখের ছেলে।

পুলিশের একটি সূত্র জানায়, গত ২২ অক্টোবর বিকাল ৪টার দিকে স্থানীয় ইজিবাইকচালক সোহরাব খান দৌলতপুর থানার মিনাক্ষী হল-সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় চাকরিচ্যুত এএসআই মো. মিরান শেখ তাকে খুলনা পুলিশ লাইনসের সামনে যাওয়ার কথা বলেন। তাকে নিয়ে ওই এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা আরও দুজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে খুলনায় যাওয়ার কথা বলে ইজিবাইকে ওঠেন।

খালিশপুর থানার বকুলতলা মোড়-সংলগ্ন ইসলামী ফাউন্ডেশনের সামনে পৌঁছালে মিরানের কাছে ফোন আসে, তার মা মারা গেছে। এ সময় তিনি ইজিবাইক থামাতে বললে চালক গাড়ি থামিয়ে দেন। চালক পানি খাওয়ার জন্য বিপরীত দিকে গেলে মিরান ইজিবাইক নিয়ে পালিয়ে যান। পরে চালক ডিবি অফিসে একটি মৌখিক অভিযোগ করেন।

মহানগর ডিবি পুলিশের উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, ‘চাকরিচ্যুত এএসআই মিরান প্রতারক প্রকৃতির। বাটপার ও বদ আচরণের কারণে তিনি চাকরিচ্যুত হয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে হানি ট্র্যাপের মতো অভিযোগ রয়েছে। ইজিবাইক চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড
কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণ ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
সর্বশেষ খবর
ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন আজ 
ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন আজ 
প্রথমবারের মতো ঢাকায় জাতিসংঘের শিক্ষা অধিকার বিষয়ক বিশেষ দূত 
প্রথমবারের মতো ঢাকায় জাতিসংঘের শিক্ষা অধিকার বিষয়ক বিশেষ দূত 
এই দিনে পোড়া লাশের গন্ধে ভারী হয়ে উঠেছিল নিশ্চিন্তপুর
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর এই দিনে পোড়া লাশের গন্ধে ভারী হয়ে উঠেছিল নিশ্চিন্তপুর
ফের আলোচনায় জুলাই সনদ, বাস্তবায়নে বাধা কোথায়?
ফের আলোচনায় জুলাই সনদ, বাস্তবায়নে বাধা কোথায়?
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়