বাংলার হারকিউলিস হচ্ছেন ডিপজল!

বিনোদন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৮

চিকিৎসা শেষে দুবাই থেকে ফিরেই কাজে মনোযোগ দিয়েছেন আলোচিত অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। মাত্রই শেষ করেছেন মনতাজুর রহমান আকবরের ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাটি।

এবার শুরু করেছেন নতুন ছবি। এর নাম ‘বাংলার হারকিউলিস’। এখানে নাম ভূমিকায় তিনিই থাকছেন।

পুলিশ-থ্রিলার ধাঁচের গল্পে সিনেমাটির শুটিং আজ (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে।
এটিও পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। এর গল্প ডিপজলের। ছবিতে নায়িকা হিসেবে থাকবেন মৌ খান। এছাড়া নায়কের ভূমিকায় আছেন নাদিম।

ডিপজল বললেন, ‘‘নতুন সিনেমাটির শুটিং ‘অমানুষ হলো মানুষ’-এর মতোই একটানা শেষ করব। আমি আমার ঘোষণা মতোই একের পর এক সিনেমার কাজ শুরু করেছি।’’

তিনি জানান, প্রথমে ৭টি সিনেমার ঘোষণা দিলেও এখন এ সংখ্যাটি আরও বাড়বে।

চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ডিপজল। তাই ছবির উন্নয়নে আরও ভূমিকা রাখতে চান তিনি। বলেন, ‘একটা সময় অশ্লীল সিনেমা ছড়িয়ে পড়ে। এরপর আমি নিজে প্রযোজনায় এসে একের পর এক সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। কোটি টাকার কাবিন, চাচ্চু, মায়ের হাতে বেহেস্তের চাবিসহ অনেক কাজ করেছি। আশা করি, এবারও চলচ্চিত্রের মন্দা অবস্থা কেটে যাবে।’

জানা যায়, ডিপজলের সাভারের বাড়িসহ বেশকিছু স্থানে ‘বাংলার হারকিউলিস’-এর শুটিং হবে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইংল্যান্ডকে হারিয়ে পরীমণির বিয়ে নিশ্চিত করলো আর্জেন্টিনা!
ইংল্যান্ডকে হারিয়ে পরীমণির বিয়ে নিশ্চিত করলো আর্জেন্টিনা!
মা হতে চলেছেন সোহিনী সরকার
মা হতে চলেছেন সোহিনী সরকার
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
আমার একমাত্র ভবিষ্যদ্বাণী—আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে: শ্রাবণ্য তৌহিদা
আমার একমাত্র ভবিষ্যদ্বাণী—আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে: শ্রাবণ্য তৌহিদা
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান