তিন দিনের ছুটিতে কুয়াকাটায় রেকর্ড সংখ্যক পর্যটক

পটুয়াখালী প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১৭

সাপ্তাহিক ছুটির সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি যোগ হওয়ায় অবকাশ উদযাপনে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় ছুটেছে মানুষ। এদের মধ্যে রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটায়।

কুয়াকাটা সমুদ্র সৈকতে রেকর্ড সংখ্যক পর্যটকের ভিড়

সরকারি তিন দিনের ছুটিতে গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি)  রাত থেকেই পর্যটকের আগমন ঘটে সূর্য উদয় ও সূর্যাস্তের এ বেলাভূমিতে। শীতের শেষে বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সের হাজারও মানুষের পদচারণায় এখন মুখর সকল দর্শনীয় স্পট। আগত পর্যটকরা প্রিয়জনের সঙ্গে সেলফি তোলাসহ সমুদ্রের ঢেউয়ে সাঁতার কেটে হৈ-হুল্লোড় আর আনন্দ উম্মাদনায় মেতেছেন। অনেকেই পছন্দের পণ্য, বস্ত্র, শো-পিস ও শুটকি কেনাতে ব্যস্ত সময় পার করছেন। হোটেল মোটেলেও ঠাঁই নেই। একেবারে ঠাসা সেগুলো, বেশিরভাগেরই শতভাগ কক্ষে রয়েছে বুকিং। পর্যটন মৌসুমে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে ব্যাপক পর্যটকের আগমনে কুয়াকাটায় ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য।

কুয়াকাটায় সাগর পাড়ে চলছে ঘোরাঘুরি আর সেলফি তোলা

পর্যটক সন্ধ্যা রানি বলেন, আমরা সপরিবারে ঢাকা থেকে কুয়াকাটায় এসেছি। চাকরিতে একসাথে তিনদিনের ছুটি পাওয়া মুশকিল। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে এ সুযোগ পেয়েছি। তাই কুয়াকাটায় এসে আনন্দে সময় কাটালাম, বাচ্চারা অনেক আনন্দ করেছে। করোনায় অনেকদিন বন্দি ছিল, এখানে এসে অনেক খুশি । তাছাড়া অনেক কিছু কিনেছি, ভালো লাগছে।

আগত এসব পর্যটকের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশ, নৌ-পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে গঠন করা হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর ঘটনায় স্বামীর জামিন নামঞ্জুর
অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর ঘটনায় স্বামীর জামিন নামঞ্জুর
১৫টি সেভ করে কুরাসাও গোলকিপার বললেন, ‘আমার একটা মূর্তি হওয়া উচিত’
১৫টি সেভ করে কুরাসাও গোলকিপার বললেন, ‘আমার একটা মূর্তি হওয়া উচিত’
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
প্রত্যাহারের পর পোল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা ফিরিয়ে দিলেন জেলেনস্কি
প্রত্যাহারের পর পোল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা ফিরিয়ে দিলেন জেলেনস্কি
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস