যৌন হয়রানির প্রতিবাদ করায় সাংবাদিককে কুপিয়েছে সন্ত্রাসীরা  

রংপুর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪১

ভাতিজিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় সাংবাদিক মিজানুর রহমানকে কুপিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রংপুর সিটি করপোরেশনের হারাগাছ এলাকায়। ঘটনায় জড়িত অভিযোগে ইয়াছিন ও আনিস নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।  রংপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক এ তথ্য জানিয়েছি। আহত সাংবাদিক মিজানুর রহমান কাউনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি দৈনিক যায়যায় দিন এবং এশিয়ান টেলিভিশনের কাউনিয়া উপজেলা প্রতিনিধি।

পুলিশ জানায়, পারভেজ হাসান মিজানুর রহমানের ভাতিজিকে বিভিন্নভাবে উত্যক্ত করছিল। বিষয়টি জানতে পেরে মিজানুর রহমান পারভেজের পরিবারকে বিষয়টি জানায়। এরপরও ১৭ ও ১৮ ফেব্রুয়ারি পারভেজ মেয়েটির মায়ের মোবাইলে ক্ষুদেবার্তা পাঠায়। পরে বিষয়টি তার পরিবারকে আবারও পারভেজ ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে ১৮ ফেব্রুয়ারি মিজানুরের আরেক ভাতিজির বিয়ের অনুষ্ঠানে হামলায়। পরে বিকালে এ নিয়ে পারভেজের সঙ্গে দেখা করে তার অপকর্মের প্রতিবাদ জানালে মিজানের সঙ্গে কথাকাটাকাটি ও বাকবিতন্ডা হয়। এরপর পারভেজ তার দলবল নিয়ে মিজানুরের বাড়িতেও হামলা চালায়। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সাংবাদিক মিজানুর বাদী হয়ে হারাগাছ থানায় ১১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে মামলা করেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
প্রত্যাহারের পর পোল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা ফিরিয়ে দিলেন জেলেনস্কি
প্রত্যাহারের পর পোল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা ফিরিয়ে দিলেন জেলেনস্কি
সাবেক মেজর জিয়াউলের কিলিং নেটওয়ার্কের বিস্তৃতি সম্পকে জানালেন চিফ প্রসিকিউটর
সাবেক মেজর জিয়াউলের কিলিং নেটওয়ার্কের বিস্তৃতি সম্পকে জানালেন চিফ প্রসিকিউটর
বর্ষার দিনে স্বস্তির স্বাদ সবজি খিচুড়ি
বর্ষার দিনে স্বস্তির স্বাদ সবজি খিচুড়ি
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস