হল খোলা ও সরাসরি ক্লাস শুরুর তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৪ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৪

দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ মে থেকে হল খুলে দেওয়া হবে। আর ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে পাঠদান শুরু হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

ভার্চুয়াল মাধ্যমে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয় খোলার আগে সব শিক্ষক ও শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, খুলে দেওয়ার জন্য সব বিশ্ববিদ্যালয়েরই প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে হলের অবকাঠামো সংস্কার করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভার্চুয়াল এ প্রেস ব্রিফিংয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি  বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে।

আরও পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলা যায় কিনা দেখতে বললেন প্রধানমন্ত্রী

এদিকে আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুত খুলে দেওয়া যায় কিনা তা যাচাই করতে নির্দেশনা দিয়েছেন। তবে স্কুল-কলেজ খোলার আগে শিক্ষক-কর্মচারীদের ভ্যাকসিন দিতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হল খোলার দাবিতে আন্দোলন করছেন। মন্ত্রিসভায় এ প্রসঙ্গে আলোচনার পর প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।


 

/এসএমএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি
ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন
বরগুনায় রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা, ট্রাকে আগুন
সর্বশেষ খবর
ব্রিটিশ পর্যটকের প্রশংসায় চণ্ডীগড়, ভারতের এই শহরে কী এমন বিশেষত্ব?
ব্রিটিশ পর্যটকের প্রশংসায় চণ্ডীগড়, ভারতের এই শহরে কী এমন বিশেষত্ব?
পলাতক আ. লীগকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: নজরুল ইসলাম খান
পলাতক আ. লীগকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: নজরুল ইসলাম খান
সাত অঞ্চলে আর্চারির প্রশিক্ষণ কেন্দ্র, অলিম্পিক ঘিরে সাত বছরের রোডম্যাপ
সাত অঞ্চলে আর্চারির প্রশিক্ষণ কেন্দ্র, অলিম্পিক ঘিরে সাত বছরের রোডম্যাপ
মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের যেসব নির্দেশ দিলেন আইজিপি
মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের যেসব নির্দেশ দিলেন আইজিপি
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন