হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪১

হামলার প্রতিবাদে এবং চিহ্নিত দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মিছিল শুরু করেন তারা। মিছিলটি বরিশাল-ভোলা মহাসড়কের মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে হামলাকারীদের নাম দেওয়ার পরেও কারও নাম মামলায় উল্লেখ করা হয়নি। বারবার এ নিয়ে আলাপ-আলোচনা হলেও বিষয়টি আমলে নেওয়া হচ্ছে না৷ বরং নিরপরাধ দুই পরিবহন শ্রমিককে গ্রেফতার দেখিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এ অবস্থায় শিক্ষার্থীরা আন্দোলনে থাকতে বাধ্য হচ্ছেন।’

অপরদিকে, শিক্ষার্থীরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর হামলা করা হয়েছে দাবি করে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর জের ধরে তাদের মেসে হামলা চালায় দুর্বৃত্তরা। এর প্রতিবাদে পরদিন ১৭ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি