‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে বিষপানে কিশোরীর আত্মহত্যা

দিনাজপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০২৫, ১৪:৪৯আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৫:৪৫

‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে বিষপান করার ১৫ দিন পর মারা গেছে ১৪ বছর বয়সী এক কিশোরী। শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২১ জুন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী।

বোচাগঞ্জ থানার মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলপড়ুয়া ওই কিশোরী দাদার বাড়িতে দাদির সঙ্গে থাকতো। প্রতিবেশী দাদা মোসলেম উদ্দিন (৫৮) দীর্ঘদিন থেকে বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে আসছিল।

বিষয়টি জানাজানি হলে লোকলজ্জার ভয়ে গত ২১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অবশেষে ১৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার দিবাগত রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়েটি।  

এ বিষয়ে ওই কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় বোচাগঞ্জ থানায় গত ৩০ জুন একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই বোচাগঞ্জ থানা পুলিশ ধর্ষণের অভিযোগে মোসলেম উদ্দীনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি