‘কোন চ্যানেল কী বললো সেটা শুনে চলা আমার রাজনীতি নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৮

বাংলাদেশ স্বলোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক রেজোয়ানুল হক জানতে চান, আপনি বলেছিলেন বাংলাদেশ যতো উন্নত হয়, তত আঘাত আসে। আল জাজিরা নামের একটি চ্যানেল একটি নিউজ করেছে। সে নিয়ে আপনার প্রতিক্রিয়া কী?

এ প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার কোনও প্রতিক্রিয়াও নাই, কিছু বলারও নাই। একটা চ্যানেল কি বলছে না বলছে। দেশের মানুষ বিচার করবে, কতটুকু বানোয়াট, কী উদ্দেশ্যে করা হয়েছে, সেটা দেশের মানুষ জানে। আমার চিন্তার কিছু নেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কোন চ্যানেল কি বললো, সেটা শুনে চলা আমার রাজনীতি নয়, দেশের মানুষের জন্য আমার রাজনীতি। যারা বলবে বলতে থাকবে, এটা তাদের কাজ।  জনগণের জন্য কাজ করা আমাদের কাজ।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা এসব বলে তারা ৭৫ সালের ১৫ আগস্ট আমার গোটা পরিবারকে হত্যা করেছে। ছোট শিশুকে হত্যা করেছে। আমি সন্তান হিসেবে যখন সরকারে আসলাম, তখন বাবা মায়ের হত্যার বিচার করেছি।  যুদ্ধাপরাধীদের বিচার করেছি, মানবতাবিরোধীদের বিচার করেছি। অস্ত্র মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামালার বিচার করেছি।

সবকিছু সামাল দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সব কি সহজ কাজ। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। একে এখন ধরে রাখতে হবে। সেটা আমরা পারব। প্রস্তুতি রয়েছে, পরিকল্পনা  রয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা যারা চায় নাই, জাতির পিতাকে হত্যা করেছে। নানা দুর্নীতিতে যুক্ত হয়েছে, তারা বাংলাদেশেরর উন্নতি মানবে কীভাবে, তারাতো মানতেই পারে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।  বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় প্রধানমন্ত্রী এই সংবাদ সম্মেলন করেন।

/জেএ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়