লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

গাজীপুর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লেখক ও ব্লগার মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় গাজীপুর জেলা প্রশাসন দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ও ওয়াসিউজ্জামানকে তদন্তের দায়িত্ব দিয়ে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম এ তথ্য জানান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায়  কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লেখক ও ব্লগার মুশতাক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাহাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। তিনি নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার ছোট বালাপুর এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

তিনি ঢাকা মেট্রোপলিটনের রমনা মডেল থানার ২০২০ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্ত ছিলেন। ২০২০ সালের ৬ মে ঢাকা জেলে এবং পরে ২৪ আগস্ট থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

আরও পড়ুন...

মুশতাক আহমেদের ময়নাতদন্ত সম্পন্ন, অপমৃত্যুর মামলা

কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু

কারাগারে লেখক মুশতাকের মৃত্যু, মধ্যরাতে বিক্ষোভ

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ার বাজারে পাওয়া যাবে ওয়ালটন পণ্য
লিবিয়ার বাজারে পাওয়া যাবে ওয়ালটন পণ্য
নাগরিকরা দায়িত্ব না নিলে সরকারের একার পক্ষে সবকিছু সম্ভব নয়: মির্জা ফখরুল
নাগরিকরা দায়িত্ব না নিলে সরকারের একার পক্ষে সবকিছু সম্ভব নয়: মির্জা ফখরুল
বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী
বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৮ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি