সিগারেটের আগুনে পুড়লো ১০০ বিঘা জমির পান বরজ

ঝিনাইদহ প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ০৮:৪৪আপডেট : ০১ মার্চ ২০২১, ০৮:৪৪

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আগুনে পুড়ে গেছে ৬০ কৃষকের অন্তত ১০০ বিঘা জমির পানের বরজ। রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া ও শিতলী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকেই এ ঘটনা ঘটতে পারে।

ঝিনাইদহ ও হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী ও হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আয়ুব হোসেন চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই ওই দুই গ্রামের কৃষক শাহিন মন্ডল, জাফর আলী, মতিয়ার বিশ্বাস, শরিফুল ইসলাম, সাহেব আলী, গোলজার আলী ও জাকির হোসেনসহ প্রায় ৬০ কৃষকের প্রায় ১০০ বিঘা জমির পান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

তারা আরও জানান, তবে পার্শ্ববর্তী আরও প্রায় দেড়শ বিঘা জমির পানের বরজ রক্ষা পেয়েছে। ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

তবে কোনও কৃষকের কত বিঘা জমির বরজ পুড়েছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী