রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৫, ১৩:০৭আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৩:০৭

রাজধানীর হাতিরঝিল থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় রাগিব নূর নোহান (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোহানের মামা মো. সেলিম জানান, নোহান বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা দেখতে পান, সে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

মো. সেলিম আরও জানান, নোহানের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে তারা জেনেছেন। সেই সম্পর্ক ঘিরেই মানসিক অস্থিরতা থেকে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে সন্দেহ করছেন তারা।

নোহানের গ্রামের বাড়ি বরিশালের রাঙালিয়া থানার কাউনখালী গ্রামে। বর্তমানে সে পরিবারের সঙ্গে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া নয়াটোলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিল। সে ছিল তিন ভাইবোনের মধ্যে একজন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানাকে অবগত করা হয়েছে।

প্রেমঘটিত কারণে পারিবারিক কোনও জটিলতা ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

/এবি/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী