সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে সিএজি’র প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২১, ০৮:৩৭আপডেট : ০৩ মার্চ ২০২১, ০৮:৩৭

রাষ্ট্রপতি আবদুল হামিদ জনস্বার্থে সরকারি অর্থ ব্যয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ (সিএজি) এর প্রতিনিধি দলের ২০১৭-১৮ বর্ষের নিরীক্ষা প্রতিবেদন পেশ কালে একথা বলেন।

তিনি প্রতিনিধি দলকে বলেন, সরকারি ব্যয় বর্তমানে ক্রমান্বয়েই বাড়ছে, তাই সরকারি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে নিরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, অমীমাংসিত অডিটের সমস্যা সমাধানে অডিট কার্যক্রম জোরদার করতে সিএজিকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপ্রধান।

প্রতিবেদন পেশ কালে সিএজি বাংলাদেশের সুপ্রিম অডিট ইনস্টিটিউশন (এসএআই) সিএজি’র কার্যালয়ের প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রতিবেদন পেশ কালে সিএজি নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আগামী দিনে সিএজি দফতর তার সামগ্রিক কার্যক্রমে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংকঋণের বিকল্প খুঁজছে সরকার 
ব্যাংকঋণের বিকল্প খুঁজছে সরকার 
ভারতকে কেন ধন্যবাদ জানালো ইরান
ভারতকে কেন ধন্যবাদ জানালো ইরান
প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণের  আমন্ত্রণ
প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণের  আমন্ত্রণ
ছোটোগল্প নয়, উপন্যাসেই ফকনারের আসল দীপ্তি : হামীম কামরুল হক 
ছোটোগল্প নয়, উপন্যাসেই ফকনারের আসল দীপ্তি : হামীম কামরুল হক 
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান