কোম্পানিগঞ্জে একটা পাগল হইছে: একরামুল করিম চৌধুরী

নোয়াখালী প্রতিনিধি
০৭ মার্চ ২০২১, ১৯:৩৪আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৯:৩৪

নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, একশ বা দুশ টাকার জন্য পাগল হবেন না। কোন কাউন্সিলরটা আপনাদের কাজে আসবে ওই জিনিসটার দিকে নজর রাখবেন। অতি-দরদী কখনও ভালো না।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ইঙ্গিত করে তিনি বলেন, পূর্বদিকে একটা পাগল হইছে। কোম্পানিগঞ্জে একটা পাগল হইছে। আমি নেত্রী এবং কাদের ভাইয়ের কাছে নোয়াখালী পৌর মেয়র হিসেবে নতুন নেতৃত্ব চাই। আমরা ওই নেতৃত্ব চাই যারা প্রতিটি মুহূর্ত শহরকে এবং শহরের নেতাকর্মীদের বুকে আগলে রাখতে পারবে।

রবিবার (৭ মার্চ) বিকাল ৪টায় সদর উপজেলার সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছে। কিন্তু আমি হারামের টাকা ধরি নাই। আমি যদি একটা বেলা বিস্কুট খাই, আমার কর্মীরাও যেন একটা বেলা বিস্কুট পায়। যারা সামনের দিনে কাউন্সিলর হবেন কর্মীদের পেটের দিকে তাকাতে হবে।

এ সময় শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুউদ্দিন জেহান, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্র ও জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার