গিনির সেনানিবাসে ব্যাপক বিস্ফোরণ, নিহত অন্তত ২০

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০২১, ০৯:৪১আপডেট : ০৮ মার্চ ২০২১, ০৯:৪১
image

মধ্য আফ্রিকার দেশ ইকোয়াটোরিয়াল গিনির একটি সেনানিবাসে ব্যাপক বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত এবং আরও ছয়শ’রও বেশি আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত প্রেসিডেন্ট তিওডোরো ওবিয়াং নুগুয়েমা মোবাসোগো এক বিবৃতিতে জানিয়েছেন, ডিনামাইট নড়চড়ায় অবহেলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় রবিবার চারটার দিকে দেশটির বাতা শহরের কাছে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে শহরটির প্রায় সব ভবনই ক্ষতিগ্রস্থ হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রবিবার রাতে ইকোয়াটোরিয়াল গিনির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অস্ত্র গুদামে আগুন লাগার পর হাই ক্যালিবার গোলাবারুদ বিস্ফোরিত হয়। প্রাথমিকভাবে ২০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হয়েছে। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণ স্থলের গোটা এলাকায় ধোঁয়া আচ্ছন্ন হয়ে পড়েছে। সেখানে অন্তত পাঁচটি বিস্ফোরণ পর মানুষ পালাতে শুরু করে। বিস্ফোরণের সময় ধারণ করা অনেক ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে- ধ্বংসস্তুপে চাপা পড়া মানুষ বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন।

গিনির সবচেয়ে বড় শহর বাতা। দেশটির প্রায় ১৪ লাখ জনসংখ্যার আট লাখই এই শহরে বসবাস করে। তারপরও এটি দেশটির রাজধানী শহর নয়। পশ্চিম আফ্রিকার উপকূলীয় শহর মালাবো দেশটির রাজধানী।

৭৮ বছর বয়সী প্রেসিডেন্ট তিওডোরো ওবিয়াং নুগুয়েমা মোবাসোগো প্রায় ৪২ বছর ধরে গিনি শাসন করছেন। বিরোধী দলগুলো এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রায়ই তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে থাকে।

/জেজে/
সম্পর্কিত
গিজার পিরামিডের নিচে রহস্যময় সুড়ঙ্গ, বিদ্যুৎ প্রবাহে বাধা দিচ্ছে অজানা কাঠামো
অতিবেগুনি রশ্মিতে জ্বলে ওঠে মাকড়সা! মিললো অদ্ভুত সব নতুন প্রাণীর খোঁজ
গুহায় মিললো ১৮ লাখ বছরের পুরোনো হাড়, বদলে যেতে পারে ইতিহাস
সর্বশেষ খবর
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
চীনের এআই উত্থানে কেন চাপে যুক্তরাষ্ট্র
চীনের এআই উত্থানে কেন চাপে যুক্তরাষ্ট্র
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি