গিজার পিরামিডের নিচে রহস্যময় সুড়ঙ্গ, বিদ্যুৎ প্রবাহে বাধা দিচ্ছে অজানা কাঠামো

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৬, ০৯:১৮আপডেট : ২৪ জুন ২০২৬, ০৯:১৮

মিসরের গিজা পিরামিড কমপ্লেক্সের ওয়েস্টার্ন সেমেট্রি বা পশ্চিম কবরস্থান এলাকায় মাটির নিচে ৪ হাজার ৫০০ বছরের পুরোনো একটি বিশাল অবিষ্কৃত কাঠামোর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। প্রাচীন রাজপরিবারের সদস্যদের এই সমাধি এলাকায় গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডার এবং ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি টমোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে স্ক্যান করার সময় এই রহস্যময় কাঠামোর খোঁজ মেলে।

তোহোকু বিশ্ববিদ্যালয়ের গবেষক মতোইউকি সাতোর নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল মাটির প্রায় ৬.৫ ফুট গভীরে প্রথমে একটি ‘এল’ আকৃতির জ্যামিতিক কাঠামোর সন্ধান পান, যা লম্বায় প্রায় ৩৩ ফুট। তবে মূল রহস্যটি লুকিয়ে রয়েছে এর ঠিক নিচে, মাটির ১৬ থেকে ৩৩ ফুট গভীরে।

স্ক্যানিংয়ে দেখা গেছে, গভীরের এই বিশাল অংশটি অত্যন্ত উচ্চ মাত্রায় ‘বৈদ্যুতিক প্রতিরোধী’, অর্থাৎ এটি বিদ্যুৎ প্রবাহে প্রচণ্ড বাধা সৃষ্টি করছে।

বিজ্ঞানীদের ধারণা, এই গভীর কাঠামোটি হয়তো বালি ও নুড়িপাথরের মিশ্রণ অথবা ভেতরে বাতাস থাকা কোনও শূন্যস্থান। ওপরের এল-আকৃতির কাঠামোটি এই গভীর অংশে প্রবেশের পথ হতে পারে।

বিজ্ঞানীরা এখনই এটিকে নিশ্চিতভাবে কোনও ‘সমাধি’ দাবি না করলেও এটি যে মাটির নিচের একটি বড় প্রত্নতাত্ত্বিক কাঠামো, তা নিয়ে তারা আশাবাদী।

আর্কিওলজিক্যাল প্রসপেকশন জার্নালে প্রকাশিত এই গবেষণার মূল রহস্য উন্মোচনে এখন সেখানে খননকার্য চালানো প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই