৪০ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২১, ১৯:১৭আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৯:১৭

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মঙ্গলবার (৯ মার্চ) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪০ লাখ ১৩ হাজার ৯৬৩ জন। এর মধ্যে পুরুষ ২৫ লাখ ৬০ হাজার ৫০৬ জন, নারী ১৪ লাখ ৫৩ হাজার ৪৫৭ জন। তাদের মধ্যে ৮৬৬ জনের মাথাব্যথা, গলাব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। আর আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন এক লাখ ৭ হাজার  ৯৬৩ জন।  

মঙ্গলবার (৯ মার্চ) টিকাদান-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৫২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন। দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৩৫ হাজার ৭৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ২৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ৬৯৯ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৭৫৬ জন, রংপুর বিভাগে ১১ হাজার ৪৬ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৮৪০ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ৫৩১ জন এবং সিলেট বিভাগে ৩ হাজার ৫৭৪ জন।

/এসও/আইএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের