টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৫, ১৭:৪৯ আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৭:৫১

বেক্সিমকো ফার্মা লিমিটেড ও অন্যান্যদের বিরুদ্ধে পাওয়া অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। করোনার সময় ভ্যাকসিন কেনাকে কেন্দ্র করে ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে সালমান এফ রহমান ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে। সোমবার (১৭ মার্চ) এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

দুদকের এই কর্মকর্তা বলেন, করোনাভাইরাসের টিকা কেনার নামে রাষ্ট্রের ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

তিনি বলেন, ভারত থেকে আমদানি করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড ১৯ টিকা বিতরণের খরচ দেখানো হয়েছে ৪০ হাজার কোটি টাকা। প্রকৃতপক্ষে খরচ হয়েছে ১৮ হাজার কোটি টাকা। বাকি ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন সালমান এফ রহমান ও তার সিন্ডিকেট।

এ দুর্নীতি অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক আফরোজ হক খানকে প্রধান করে চার সদস্যদের একটি অনুসন্ধান টিমও গঠন করা হয়।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
আসাদুজ্জামান নূর ও জ্যাকবের দুর্নীতির মামলায় প্রতিবেদন জমার দিন পেছালো 
আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে কিছু তথ্য পেয়েছে দুদক
শেখ হাসিনা ও বেনজীরের অনুসন্ধান নিয়ে নতুন করে যা জানালো দুদক
সর্বশেষ খবর
বাংলাদেশের মতো সরকার পরিবর্তনের চেষ্টা করছে কংগ্রেস, দাবি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর
বাংলাদেশের মতো সরকার পরিবর্তনের চেষ্টা করছে কংগ্রেস, দাবি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর
‘জেন-জি’ বিপ্লবের রেশ: আন্তর্জাতিক করতালি ও ঘরের দায় 
‘জেন-জি’ বিপ্লবের রেশ: আন্তর্জাতিক করতালি ও ঘরের দায় 
কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৫১৯
কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৫১৯
মধ্যপ্রাচ্য যুদ্ধের ক্ষতি ৫০ হাজার কোটি টাকা, ক্ষতিপূরণ চায় বাংলাদেশ
মধ্যপ্রাচ্য যুদ্ধের ক্ষতি ৫০ হাজার কোটি টাকা, ক্ষতিপূরণ চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা