ফের কমলো সোনার দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ০৮:৫৩আপডেট : ১০ মার্চ ২০২১, ০৮:৫৩

আবার কেমেছে সোনার দাম। বুধবার (১০ মার্চ) থেকে প্রতি ভরিতে ২ হাজার ৪১ টাকা ক‌মিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 

মঙ্গলবার (৯ মার্চ) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে দাম কমানোর ফলে দুই সপ্তাহের ব্যবধানে সোনার দাম কমলো ভরিতে ৩ হাজার ৫৫৭ টাকা।

নতুন দাম অনুযায়ী, ১০ মার্চ থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৬৯ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের সোনা ৬৫ হাজার ৯৬০ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৫৭ হাজার ২১১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৪৬ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার দাম কমলেও রুপার দাম আগের দরেই বিক্রি হবে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হ‌য়েছে।

মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি  সোনার দাম ছিল ৭১ হাজার ১৫১ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ছিল ৬৮ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ছিল ৫৯ হাজার ২৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার ৪৮ হাজার ৯৩১ টাকা বিক্রি হয়েছে।

/জিএম/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে 
এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে 
আনসারের নিউজ পোর্টাল ‘প্রান্তিক কণ্ঠস্বর’ উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
আনসারের নিউজ পোর্টাল ‘প্রান্তিক কণ্ঠস্বর’ উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
স্পাইডার-ম্যানের সঙ্গে এক ফ্রেমে মেসি, চমকে দিল মার্ভেলের নতুন প্রচারণা
স্পাইডার-ম্যানের সঙ্গে এক ফ্রেমে মেসি, চমকে দিল মার্ভেলের নতুন প্রচারণা
দেশব্যাপী স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন
নিরাপদ স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগদেশব্যাপী স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন
সর্বাধিক পঠিত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ, ঠিকাদার বললেন ‘দুই পাশে দিয়েছি’
রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ, ঠিকাদার বললেন ‘দুই পাশে দিয়েছি’