মেগানকে নিয়ে মন্তব্য, ‘গুড মর্নিং ব্রিটেন’ ছাড়ছেন পিয়ার্স মর্গান

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২১, ০৯:৪০আপডেট : ১০ মার্চ ২০২১, ০৯:৪১

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস টিভিকে দেওয়া প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের সাক্ষাৎকার নিয়ে নেতিবাচক মন্তব্য করে বিপাকে পড়েছেন ব্রিটিশ টেলিভিশন ব্যক্তিত্ব পিয়ার্স মর্গান। এ ঘটনায় আইটিভি-র ‘গুড মর্নিং ব্রিটেন’ অনুষ্ঠান ছাড়তে হচ্ছে তাকে। সোমবার আইটিভি-র পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি মার্কিন উপস্থাপক অপরাহ উইনফ্রেকে আলোচিত ওই সাক্ষাৎকার দেন হ্যারি ও মেগান। ২০২১ সালের ৭ মার্চ সিবিএস টেলিভিশনে তিন ঘণ্টার সাক্ষাতকারটি সম্প্রচারিত হয়। সেখানে তারা ব্রিটিশ রাজপরিবারের অভ্যন্তরে বর্ণবাদ, নিজেদের মানসিক অবস্থা, সংসংবাদমাধ্যমের চাপ ও রাজপরিবারের অন্যদের নিয়ে কথা বলেন তারা। এরপর থেকেই হ্যারি-মেগান দম্পতিকে ব্যঙ্গ করে একাধিক মন্তব্য করেন পিয়ার্স মর্গান।

সোমবারের শোতে তিনি মেগানের আত্মহত্যার চিন্তা সংক্রান্ত দাবির সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন; যা অনেক দর্শককে ক্ষুব্ধ করে তোলে। ব্রিটিশ মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা অফকম জানিয়েছে, মঙ্গলবার বিকাল পর্যন্ত তারা ওই অনুষ্ঠানের ব্যাপারে ৪১ হাজারেরও বেশি অভিযোগ পেয়েছে। সোমবারের ওই অনুষ্ঠানটি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে অফকম।

সোমবারই টুইটারে দেওয়া পৃথক পোস্টেও মেগানকে একহাত নেন পিয়ার্স মর্গান। তিনি বলেন, আরও একবার মনে করিয়ে দেওয়া হলো যে, কেউ মেগান মার্কেলের সমালোচনা করলেই সেটিকে বর্ণবাদী আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। Piers Morgan

পিয়ার্স মর্গান-এর ওই টুইট এবং তার এ সংক্রান্ত অন্যান্য মন্তব্য ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দেয়। তার বিরুদ্ধে ব্রিটিশ মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন অনেকে। তার ব্যাপারে তদন্তের দাবিও উঠতে শুরু করে। এরপরই আইটিভি-র পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, গুড মর্নিং ব্রিটেন অনুষ্ঠান ছেড়ে যাবেন পিয়ার্স মর্গান।

আইটিভি-র এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘আইটিভি-র সঙ্গে আলোচনার পর পিয়ার্স মর্গান সিদ্ধান্ত নিয়েছেন, তার গুড মর্নিং ব্রিটেন অনুষ্ঠান ছাড়ার সময় এসেছে। কর্তৃপক্ষ তার সিদ্ধান্ত মেনে নিয়েছে। এর বাইরে আর কিছু বলার নেই।’

বিষয়টি নিয়ে মেগান মার্কেলের মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।

এদিকে অবশেষে ব্রিটিশ মেগান মার্কেলের সাক্ষাৎকার প্রসঙ্গে মুখ খুলেছে বাকিংহাম প্যালেস। মঙ্গলবার সন্ধ্যায় ব্রিটিশ রাণী এলিজাভেথের পক্ষ থেকে এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়। রাণীর পক্ষ থেকে সেই বিবৃতিতে বলা হয়েছে, ডাচেস অব সাসেক্স অর্থাৎ মেগান মার্কেলের উত্থাপিত বর্ণবাদের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। রাজপরিবার এটি নিয়ে উদ্বিগ্ন।

এতে আরও বলা হয়, পুরো রাজপরিবার মেগান ও হ্যারির সঙ্গে ঘটে যাওয়া কয়েক বছরের ঘটনায় দুঃখিত। বিশেষ করে বর্ণবাদী আচরণের যে অভিযোগ উঠেছে এটি অত্যন্ত গুরুতর। পারিবারিকভাবেই এর সুরাহা করা হবে।

/এমপি/
সম্পর্কিত
ইউরোপের যে সৈকত এখনও দেয়াল দিয়ে নারী ও পুরুষের জন্য বিভক্ত
তাপমাত্রা ৩৫ ডিগ্রি পার, তীব্র গরমে পুড়ছে ইউরোপের সাড়ে ৯ কোটি মানুষ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হাটে নেওয়ার পথে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৯ মহিষসহ ট্রাক লুট
হাটে নেওয়ার পথে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৯ মহিষসহ ট্রাক লুট
ছয় লেন সড়কসহ কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন
ছয় লেন সড়কসহ কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন
পে স্কেল বাস্তবায়ন থেকে বাদ যাবে বিশেষ ভাতা?
পে স্কেল বাস্তবায়ন থেকে বাদ যাবে বিশেষ ভাতা?
‘মিয়ানমার হয়ে করিডোরের বিষয়ে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত’
‘মিয়ানমার হয়ে করিডোরের বিষয়ে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত’
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা