বঙ্গবন্ধুকে যোদ্ধা হিসেবে স্মরণ করে রাশিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২১, ১৮:৩৬ আপডেট : ১৯ মার্চ ২০২১, ১৯:১৩

দেশের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য বঙ্গবন্ধু ছিলেন একজন যোদ্ধা এবং রাশিয়া তাকে সেভাবেই স্মরণ করে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে এক ভিডিও বার্তায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেন।

বঙ্গবন্ধুকে রাশিয়ার একজন সত্যিকারের বন্ধু অভিহিত করে তিনি বলেন, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার দুই মাসের মধ্যে মার্চ ১৯৭২-এ বঙ্গবন্ধু মস্কো সফর করেন। ওই সময়ে পরস্পরের প্রতি শ্রদ্ধার ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে সম্পর্ক তৈরি হয়।

বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য রাশিয়া সব সময়ই রাজনৈতিক সমর্থন দিয়েছে জানিয়ে তিনি বলেন, ১৯৭২ সালে চট্টগ্রাম বন্দরকে মাইনমুক্ত করার জন্য সোভিয়েত নেভির একটি দল পাঠানো হয়েছিল। বাংলাদেশ রাশিয়ার এই সমর্থনকে মনে করেছে, যা প্রশংসার যোগ্য।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। এর পাশাপাশি এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ দরিদ্রতার বিরুদ্ধে ঢাকা যুদ্ধ করছে।

ল্যাভরভ বলেন, বিভিন্ন দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর মাধ্যমে বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে।

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ২০২৩-২৪ নাগাদ শেষ হয়ে যাবে বলে উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় রাশিয়ার একটি বড় অর্থনৈতিক অংশীদার বাংলাদেশ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ২৪০ কোটি ডলারের।

/এসএসজেড/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
৪৯তম বিসিএসে নিয়োগ পাওয়া ৬১৩ প্রভাষকের পদায়ন, এ মাসেই যোগদান
৪৯তম বিসিএসে নিয়োগ পাওয়া ৬১৩ প্রভাষকের পদায়ন, এ মাসেই যোগদান
ধারের টেবিলে শুরু হওয়া যে কোম্পানি এখন ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে
ধারের টেবিলে শুরু হওয়া যে কোম্পানি এখন ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে
জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশকে শাস্তি দিলো আইসিসি
জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশকে শাস্তি দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ