রাঙামাটির পনিকে নিয়ে ইমরানের বান্দরবান চমক!

বিনোদন রিপোর্ট
২০ মার্চ ২০২১, ১৪:১৭ আপডেট : ২০ মার্চ ২০২১, ১৪:১৭

রাঙামাটির মেয়ে পনি চাকমাকে নিয়ে হাজির হচ্ছেন দেশের অন্যতম সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। যেখানে থাকছে বান্দরবানের নৈসর্গিক চমক!

‘গানের রাজা’ প্রতিযোগিতার সেরা ৫ প্রতিযোগীর একজন পনি চাকমা। একই আয়োজনের বিচারক ছিলেন ইমরান মাহমুদুল। প্রতিযোগিতা চলার সময়েই সেরা ৫ প্রতিযোগীকে বিচারক কথা দিয়েছেন, তাদের প্রথম মৌলিক গানটি নিজ উদ্যোগে করে দেবেন।

মূলত সেই ধারাবাহিকতায় এবার সিএমভি’র ব্যানারে ইমরান হাজির হচ্ছেন পনিকে নিয়ে।

২৩ মার্চ সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে পনি চাকমার প্রথম মৌলিক গান ‘আলো’। গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। রবিউল ইসলাম জীবনের কথায় সুর-সংগীত করেছেন ইমরান নিজেই।

‘আমি জানি আমায় তুমি বাসবে ভালো/ আমি জানি আমার ঘরে আসবে আলো’- এমন রোমান্টিক কথার গানটির রেশ ধরে বান্দরবানের শৈলপ্রপাতের মনোরম লোকেশনে গানটির ভিডিওর নির্মাণ করা হয়। নির্মাণ করেছেন সৈকত রেজা।

ইমরান-পনির পাশাপাশি এতে মডেল হিসেবে দেখা যাবে কেয়া পায়েলকে।

ইমরান-কেয়া পায়েল ও পনি চাকমা পনি ও তার গান প্রসঙ্গে ইমরান বলেন, ‘‘পনিসহ ‘গানের রাজা’ প্রতিযোগিতার সেরা ৫ জনকে আমি অনেক আগেই কথা দিয়েছিলাম। তাদের প্রথম মৌলিক গানটি আমি করবো। সেই অনুসারে সিএমভি’র সহযোগিতায় এরমধ্যে ৪ জনের গান প্রকাশ করেছি। এবার পালা পনি চাকমার। চমৎকার গায় সে। এই গানটিও দারুণ গেয়েছে। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে। ভিডিওতেও কিছু নতুনত্ব থাকছে।’’

এদিকে পনি চাকমা বলেন, ‘আমার প্রথম মৌলিক গান এটা। গানের রাজা প্লাটফর্মেই ইমরান ভাইয়া বলেছিলেন, আমাদের পাঁচজনকে নিয়ে গান করবেন। আমি সেই সুযোগটি পেয়েছি, তার জন্য ভাইয়ার কাছে অনেক কৃতজ্ঞ। বান্দরবানের শৈলপ্রপাতে ভিডিওর শুটিং হয়েছে। ভিডিওতে আমাকেও দেখা যাবে! এটাও আমার জন্য নতুন এক অভিজ্ঞতা।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৪ হাজার কোটি বাজেটের সিনেমায় সাই পল্লবী, কোন চরিত্রে অভিনেত্রী
৪ হাজার কোটি বাজেটের সিনেমায় সাই পল্লবী, কোন চরিত্রে অভিনেত্রী
স্বামী আদিত্য ধরের ছবিতে ক্যামিওতে ইয়ামি, পারিশ্রমিক কত
স্বামী আদিত্য ধরের ছবিতে ক্যামিওতে ইয়ামি, পারিশ্রমিক কত
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো