সাকিবের বিষয়ে সিদ্ধান্ত আগামী বোর্ড সভায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২১, ২২:১৯ আপডেট : ২১ মার্চ ২০২১, ২২:৩৩

চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বিসিবি থেকে নিয়মিত বেতন ভাতা নেন ক্রিকেটাররা। কিন্তু একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বোর্ডের বিপক্ষে কথা বলা শৃঙ্খলাভঙ্গ করার শামিল। শনিবার এক ফেসবুক লাইভে সাকিব বোর্ডের পরিচালকসহ নানা অসঙ্গতি নিয়ে কথা বলেছেন। সাকিবের এমন বক্তব্য এই মুহূর্তে শৃঙ্খলাভঙ্গ হিসেবে না দেখলেও দ্রুতই এ ব্যাপারে ‘সিদ্ধান্ত’ নেবে বোর্ড—জানালেন সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয়।

একজন ক্রিকেটার এমন কিছু বলতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, ‘আমরা যখন ২০-৩০ হাজার টাকা পেতাম, তখনও আমরা চুক্তিতে সই করতাম। বোর্ডের বিপক্ষে আমরা কিছু বলিনি। এটা (সাকিবের বলা) নিয়ে সামনের বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেবো।’

প্রতিনিয়ত নানা সমালোচনার জন্ম দিয়ে যাচ্ছেন সাকিব। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়া সাকিব আবারও বিতর্কিত মন্তব্য করে সমালোচনার জন্ম দিলেন। সাকিবের বারবার এমন ঘটনা বোর্ডের ব্যর্থতা কিনা—জানতে চাইলে নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘আজকের মিটিংটা ছিল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ট্যুর নিয়ে। সেই সঙ্গে এই বিষয়টা (সাকিব) চলে এসেছে। বললে হয়তো বিশ্বাসও করবেন না যে আমি সাক্ষাৎকারটা দেখিও নাই, শুনিও নাই। সেখানে এইচপি নিয়ে যেহেতু বলা হয়েছে সেখানে আমি আইডিয়াটা পেলাম, যেটা আপনারা বললেন। যেহেতু সে লম্বা একটা সাক্ষাৎকার দিয়েছে এবং এখানে ক্রিকেট অপারেশন্স না, এইচপি ও অন্যান্য বিষয় নিয়ে কথা ছিল। সেটা পুরো দেখে আমরা সিদ্ধান্ত নেবো।’

সাকিবের পুরো ভিডিও দেখেই এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তিনি বলেন, ‘আমার জানা মতে বোর্ডের সঙ্গে সম্পৃক্ত বা চলমান কোনও ক্রিকেটার বোর্ডের বিরুদ্ধে বলতে পারে না। আলাপ-আলোচনা করে এই ইস্যুগুলোর বিষয়ে বোর্ড প্রতিক্রিয়া দেবে। অবশ্যই এটা আরও বড় পরিসরে আলোচনা করে দেবো।’

/আরআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সাঈদ আনোয়ারের যে রেকর্ডে ভাগ বসিয়েছেন ফখর
ব্যালন ডি’অরের আদলে আইসিসি অ্যাওয়ার্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা
সর্বশেষ খবর
সাংবাদিকদের হুমকি, জানানোর পর ইনকিলাব মঞ্চের জাবের বললেন ‘পারলে আমার সঙ্গে ঝামেলা করেন’
সাংবাদিকদের হুমকি, জানানোর পর ইনকিলাব মঞ্চের জাবের বললেন ‘পারলে আমার সঙ্গে ঝামেলা করেন’
হঠাৎ শিল্পাঞ্চলে অস্থিরতা: নেপথ্যে কী
হঠাৎ শিল্পাঞ্চলে অস্থিরতা: নেপথ্যে কী
চাচার লাশের সামনে দাঁড়িয়ে ভাতিজা বললেন ‘ছাত্রদল নেতার নেতৃত্বে কুপিয়ে হত্যা’
চাচার লাশের সামনে দাঁড়িয়ে ভাতিজা বললেন ‘ছাত্রদল নেতার নেতৃত্বে কুপিয়ে হত্যা’
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব বসিয়েছিলেন তৌসিফ, সাহায্য করতেন বান্ধবী
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব বসিয়েছিলেন তৌসিফ, সাহায্য করতেন বান্ধবী
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি