৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৫, ০০:৪৪ আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০০:৪৪

৯ জনের দলে পরিণত হওয়া পিএসজির সঙ্গেও পারেনি বায়ার্ন মিউনিখ। ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফরাসি জায়ান্টরা বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।  

অথচ কোয়ার্টার ফাইনালে চাপে পড়ে গিয়েছিল পিএসজি। দুটি লাল কার্ড জুটেছিল কপালে। ম্যাচের প্রথম গোলটি আসে ৭৮ মিনিটে। দিজিরে দুয়ের গোলের পর ৮২ মিনিটে লাল কার্ড দেখেন পাচো। বায়ার্নের থমাস ম্যুলারের ওপর বিপজ্জনক চ্যালেঞ্জের শাস্তি পান তিনি। দশ জনের দলে পরিণত হওয়ার পর ৯ জনের দলে পরিণত হতেও সময় লাগেনি। ৯০+২ মিনিটে কনুই মেরে লাল কার্ড দেখেন লুকাস হার্নান্দেস। তার ৪ মিনিট পর ওসমান দেম্বেলে এনে দেন পিএসজির দ্বিতীয় গোল। যা ছিল চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের সেমি নিশ্চিতের জন্য যথেষ্ট। 

প্রথমার্ধটা উপভোগ্য হলেও সেটা ছিল গোলশূন্য। আবার বায়ার্নের জন্য ছিল চোট ধাক্কার। মাঠ ছেড়ে যান জামাল মুসিয়ালা ও জোসেপ স্টানিসিক। শেষ দিকে স্টপেজ টাইমে বায়ার্ন ভেবেছিল একটি গোল শোধ দিতে পারছে তারা। রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও পরে ভিডিও রিভিউতে পাল্টেছেন সিদ্ধান্ত।    

সেমিফাইনালে পিএসজির প্রতিপক্ষ হতে পারে রিয়াল মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচের জয়ী দলের কেউ। 

/এফআইআর/
সম্পর্কিত
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ভিয়ারিয়ালকে গোলবন্যায় ভাসালো পিএসজি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
ফের হ্যাকিংয়ের শিকার এফবিআইয়ের তথ্যভান্ডার
ফের হ্যাকিংয়ের শিকার এফবিআইয়ের তথ্যভান্ডার
ভিসা নিয়ে যে সতর্কতা দিলো মার্কিন দূতাবাস
ভিসা নিয়ে যে সতর্কতা দিলো মার্কিন দূতাবাস
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি