মোদির সফর বিরোধিতাকারীরা পাকিস্তানের পরাজিত শক্তি: হানিফ

কক্সবাজার প্রতিনিধি
২২ মার্চ ২০২১, ০৩:১৩ আপডেট : ২২ মার্চ ২০২১, ০৩:৩৬

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, খোকা থেকে বঙ্গবন্ধু হওয়ার দীর্ঘ সংগ্রামে একটি স্বাধীন বাংলাদেশ হয়েছে। এ বাংলাদেশের স্বাধীনতার পেছনে আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। কেননা পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে যখন নির্বিচারে গণহত্যা শুরু করে তখন ভারতে আশ্রয় নিয়েছিল আমাদের এক কোটি ২০ লাখ মানুষ। শুধু তা নয়, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করেছে ভারতের সেনাবাহিনী। এসব যুদ্ধে ১৮ হাজার সৈন্য মারা গেছে।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতার পেছনে ভারতের সৈনিকদের রক্ত আছে। আর সেই বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনেক রাষ্ট্রপ্রধান আসছেন। তাদের সফরে কেউ বিরোধী নেই। তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে এত বিরোধিতা কেন? এরা সেই পাকিস্তানের পরাজিত শক্তি যারা পাঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যার পর বাংলাদেশে কথিত ভারতের বিরোধিতার নামে সাম্প্রদায়িকতার বীজ বুনেছিল। যারা এদেশে জঙ্গির উৎত্থান করেছিল। এখন সময় এসেছে এদের বিরুদ্ধে ঐক্য করার।

রবিবার (২১ মার্চ) সন্ধ্যায় কক্সবাজর শহরের ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের ঐক্য’ কক্সবাজার জেলা শাখা আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক মেজর (অব.) এএসএম শামসুল আরেফিন। উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তার স্বপ্ন ছিল এদেশের দারিদ্র্য পীড়িত মানুষের দারিদ্র্য মুক্ত করবেন। এমন করে দেশকে গড়ে তুলবেন যাতে বিশ্বের বুকে বাঙালি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তিনি এদেশের জন্য রক্ত দিয়ে গেছেন। কৃষক শ্রমিকের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়ে তার রক্তঋণ শোধ করতে হবে।

মুক্তিযুদ্ধের ঐক্যের কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্ববায়ক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পৌরমেয়র মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের ঐক্য কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা আশেক উল্লাহ রফিক এমপি, যুগ্ম আহ্বায়ক শামসুল আলম মন্ডল ও সদস্য সচিব সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ অক্টোবর, ২০২৬)
ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাদ ঢালাই, ২৭ দিনেই বিচ্ছিন্ন কলাম
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাদ ঢালাই, ২৭ দিনেই বিচ্ছিন্ন কলাম
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী