রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫

জৈনপুরী দরবার শরিফের নামের উচ্চারণগত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকার রাশেদ খাঁন। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দুঃখ প্রকাশ করেন।  

রাশেদ খাঁন লেখেন, জৈনপুরী দরবার শরীফের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান অটুট রেখে, অনিচ্ছাকৃত উচ্চারণগত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার বক্তব্যে কোনও ধরনের অসম্মান প্রদর্শনের অভিপ্রায় ছিল না। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচনা করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

তিনি লেখেন, আমার যতটুকু জানার সুযোগ হয়েছে, জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক। তবে শব্দ দ্বয়ের সঙ্গে আমার কাজের সম্পৃক্ততা সীমিত ও পরিচিত কম থাকায় জ্ঞাতবহির্ভূত উচ্চারণগত ভুল হয়েছে। আশা করি, ভবিষ্যতে এ শব্দদ্বয় উচ্চারণে আরও সাবধানতা অবলম্বন করতে পারবো ইনশাআআল্লাহ। 
 
রাশেদ খাঁন আরও লেখেন, পরিশেষে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি চমৎকার আয়োজন ও আন্তরিকতার জন্য। ইসলামের খেদমতে তিনি যে সংগ্রাম করে যাচ্ছেন, তাকে যে বা যারাই কটাক্ষ করুক না কেন, এতে তার কোনও ক্ষতি হবে না, ইনশাআল্লাহ। কেউ সঠিক পথে থাকলে শত প্রতিকূলতার মধ্যেও তার বিজয় অনিবার্য।

/আইএএম/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
বিএনপির কাউন্সিল ঘিরে ‘ধোঁয়াশা’, আগেই ভারমুক্ত হচ্ছেন রিজভী?
চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা নেই: চিফ হুইপ
সর্বশেষ খবর
উৎসবের মৌসুমে ভারতে বাড়ছে বিমানভাড়া, বাংলাদেশি যাত্রীদের কতটা প্রভাব পড়বে?
উৎসবের মৌসুমে ভারতে বাড়ছে বিমানভাড়া, বাংলাদেশি যাত্রীদের কতটা প্রভাব পড়বে?
পুলিশ সদস্যের ওপর হামলার পর গোপন নির্দেশনা, ফাঁস হলো কীভাবে?
পুলিশ সদস্যের ওপর হামলার পর গোপন নির্দেশনা, ফাঁস হলো কীভাবে?
ইউক্রেনের রুশ হামলায় ছয় জন নিহত
ইউক্রেনের রুশ হামলায় ছয় জন নিহত
বাড়িতেই পারলারের মতো কেশসজ্জা, কোন হেয়ার স্ট্রেটনারে মিলবে সুবিধা?
বাড়িতেই পারলারের মতো কেশসজ্জা, কোন হেয়ার স্ট্রেটনারে মিলবে সুবিধা?
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট