উৎসবের দিনে প্রকাশ্য জনসমাগমের রাশ টানছে ভারত

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০২১, ০৮:৫০আপডেট : ২৫ মার্চ ২০২১, ১০:৪০

করোনা সংক্রমণ মোকাবিলায় উৎসবের দিনে প্রকাশ্য জনসমাগমের রাশ টানার উদ্যোগ নিয়েছে ভারত। বিষয়টি নিয়ে সবকটি রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দিল্লি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো ওই চিঠিতে রাজ্য সরকারগুলোকে দোল, হোলি, শবে বরাত, বিহু, ইস্টার ও ঈদ উপলক্ষে প্রকাশ্যে জনসমাগমে নিষেধাজ্ঞা জারির সুপারিশ করা হয়েছে।

এমনিতে ভারতে করোনা সংক্রমণের সূচক ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞদের মতে, এরইমধ্যে ভাইরাসটির দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে দেশটির বিভিন্ন প্রান্তে। পাঁচ রাজ্যে ভোটের পর সংক্রমণ যে আরও বাড়বে, সে বিষয়ে অনেকটাই নিশ্চিত কর্মকর্তারা। এই পরিস্থিতিতে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উৎসবের কারণে যাতে আর সংক্রমণ না বাড়ে, তা নিশ্চিত করতে রাজ্যগুলোকে উৎসবের দিনে প্রকাশ্য জনসমাগম বন্ধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

চিঠিতে বলা হয়েছে, কোভিড নিয়ন্ত্রণের প্রশ্নে সামান্যতম ঘাটতি এ যাবৎ যে সাফল্য পাওয়া গেছে তা ধূলিসাৎ করে দিতে পারে।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন সরকারের নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল। তিনি বলেন, ‘গত অক্টোবরে পুজোর মৌসুমের পর নভেম্বরে এক ধাক্কায় সংক্রমণ বৃদ্ধি পায়। সামনেই হোলি, শবে বরাত, বিহু, ঈদ রয়েছে। সে সময় যাতে জনসমাগমের কারণে করোনা নতুন করে না-ছড়ায়, তা নিশ্চিত করতে রাজ্যগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। উৎসব পালনের জন্য ভবিষ্যতে অনেক সময় পাওয়া যাবে। আপাতত সংক্রমণ মোকাবিলা বেশি জরুরি।’

দিল্লির রাজ্য সরকারও সিদ্ধান্ত নিয়েছে, এ বছর প্রকাশ্যে হোলি খেলা ও শবে বরাতে রাস্তায় নামতে দেওয়া হবে না। কেজরিওয়াল সরকার নির্দেশ জারি করে জানিয়েছে, যে হারে সংক্রমণ আবার বাড়ছে তা মাথায় রেখেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ দিল্লি সরকারের পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি বলেন, সব রাজ্যের উচিত দিল্লির মতো সিদ্ধান্ত নেওয়া। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সর্বশেষ খবর
জবির ৩৩০ কোটি টাকার বাজেট অনুমোদন, ঘাটতি ১৪৩ কোটি
জবির ৩৩০ কোটি টাকার বাজেট অনুমোদন, ঘাটতি ১৪৩ কোটি
আমাদের এলাকায় ১৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, মরে যাচ্ছে খামারের মুরগি 
আমাদের এলাকায় ১৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, মরে যাচ্ছে খামারের মুরগি 
মিয়ানমার পেলো, ভারত তুলছে: বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন 
মিয়ানমার পেলো, ভারত তুলছে: বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন 
বিরতির পর সমতা ফিরিয়েছে ব্রাজিল
বিরতির পর সমতা ফিরিয়েছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু