গাপটিলকেও স্থায়ী হতে দিলেন না নাসুম

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২১, ০৭:৪৮আপডেট : ২৮ মার্চ ২০২১, ০৭:৪৮

অভিষেক ম্যাচের প্রথম ওভারেই বল করতে নেমেছিলেন বামহাতি স্পিনার নাসুম আহমেদ। আর তাতেই করলেন বাজিমাত। অভিষেক হওয়া কিউই ওপেনার ফিন অ্যালেনকে ফিরিয়েছেন প্রথম ওভারের শেষ বলেই! এর পর বিপজ্জনক গাপটিলেরও উইকেট নিয়েছেন দ্বিতীয় স্পেলে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ ওভারে ২ উইকেটে ৭৪ রান। ব্যাট করছেন কনওয়ে (৩১) ও ইয়ং (৩)।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজে ভাগ্য বদলের আশায় নেমেছে বাংলাদেশ। হ্যামিল্টনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। খেলতে নেমে নাসুমের ঘূর্ণি বুঝতেই পারেননি ফিন। ব্যাট-প্যাড গলে নাসুমের বল আঘাত হানে স্টাম্পে। গোল্ডেন ডাকে ফেরেন ফিন।

এর পরও অবশ্য পাওয়ার প্লের পুরো ফায়দা নিয়েছে নিউজিল্যান্ড। বিশেষ করে ওপেনার মার্টিন গাপটিলের ঝড়ো শুরুতে ৬ ওভারে আসে ৪৮ রান। তবে সপ্তম ওভারে বিপজ্জনক গাপটিলকে ফিরিয়ে আবারও কিউইদের রাশ টেনে ধরেন নাসুম। তার বল বাইরে এসে মারতে গিয়েছিলেন গাপটিল। ফলাফল লং অফে সৌম্য সরকারের হাতে তালুবন্দি হন ২৭ বলে ৩৫ রান করা এই ব্যাটসম্যান। আর তাতে ভাঙে গাপটিল-কনওয়ের ৫২ রানের জুটি। 

প্রত্যাশিতভাবে তামিম ইকবাল থাকছেন না এই সিরিজে। এছাড়া বড় ধাক্কা হয়ে এসেছে মুশফিকুর রহিমের চোটের খবর। ফলে আজকের ম্যাচে নেই অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটসম্যান। এই অবস্থাতেই অভিষেক হয়েছে দুজনের- নাসুম আহমেদ ও অনূর্ধ্ব-১৯ দলের পেসার শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড দলেও অভিষেক হচ্ছে। একাদশে রয়েছেন ফিন অ্যালেন ও ইউল ইয়ং। ইয়ংয়ের ওয়ানডে সিরিজেও অভিষেক হয়েছে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, হামিশ বেনেট ও লকি ফার্গুসন।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপ জয়ের মিশনে পিটারসেনকে ফেরালো ইংল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ, তবু লাবুশেনের ওপর আস্থা অস্ট্রেলিয়ার
নারী এশিয়া কাপ ফাইনালে থাকবেন নাকভি, আবারও কি ট্রফি নাটক?
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস