দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৭

সারা দেশে সারের তীব্র সংকটে কৃষকদের আমন ধান চাষ চরম ঝুঁকিতে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৭ সেপ্টেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সারা দেশে তীব্র সার সংকটের কারণে কৃষকদের আমন ধান চাষ চরম ঝুঁকিতে পড়েছে। এছাড়াও মৌসুমি সবজিসহ অন্যান্য কৃষি চাষাবাদে ফলন ও উৎপাদন হ্রাসের ঝুঁকিতে পড়েছে। সরকারের ব্যর্থ ও অদূরদর্শী কৃষিনীতির কারণে কৃষকদের এমন ভোগান্তি হচ্ছে। কৃষকদের এমন হয়রানি ও চাষাবাদে পর্যাপ্ত সার সরবরাহে সরকারের ব্যর্থতার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনার কারণে প্রান্তিক চাষিরা চাহিদা মতো সার পাচ্ছে না। এমতাবস্থায় কৃষকরা সড়ক অবরোধ করে আন্দোলন করতে বাধ্য হচ্ছে, যা মোটেও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য সহায়ক নয়। গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে সরকারদলীয় ডিলার কিংবা নেতাকর্মীর যোগসাজশে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। এতে করে ফসল উৎপাদনে বাড়তি খরচের বোঝা কৃষকদের ঘাড়ে পড়েছে— যা মোটেও খাদ্য নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সহায়ক নয়।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই প্রান্তিক পর্যায়ে পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে রাজশাহী, লালমনিরহাট ও কুড়িগ্রামে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে কৃষকরা। এমনকি সারের গোডাউন থেকে সার লুটপাটের ঘটনা এবং কৃষি বিভাগের মাঠকর্মীকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। এসব ঘটনা খুবই উদ্বেগজনক এবং দেশের সার সংকটের তীব্রতাকে তুলে ধরে। কৃষকদের স্বার্থ রক্ষায় সার সংকট সমাধানে তড়িৎ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আমরা আশঙ্কা করছি এবং এর দায় সরকার এড়াতে পারবে না।

জামায়াত সেক্রেটারি বলেন, সরকার দলীয় সিন্ডিকেট কোথাও কোথাও কৃত্রিম সার সংকট তৈরি করে অধিক মুনাফার সুযোগ নিয়েছে। অনুমোদিত ডিলারের দোকানে সার না পেলেও খোলা বাজারে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। ফলে কৃষকরা পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে আন্দোলন করছে। সরকারদলীয় সিন্ডিকেট কৃষি উৎপাদন ব্যাহত করে দেশের খাদ্যনিরাপত্তার ঝুঁকি তৈরি এবং জনভোগান্তি ও কৃষকদের চরম ক্ষতির মুখে ফেলছে। সব স্তরে সিন্ডিকেট ভেঙে কৃষকদের হয়রানি বন্ধ, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে এবং পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সরকারকে তড়িৎ পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
এবার রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা
‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে
সর্বশেষ খবর
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস