নিউজিল্যান্ডে কৃষক সন্তান শরিফুলের স্বপ্নপূরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২১, ০৮:০৩আপডেট : ২৮ মার্চ ২০২১, ০৮:০৩

২০১৫ সালে তরুণ মোস্তাফিজের বোলিং দেখেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন শরিফুল। ৭ বছরের ব্যবধানে নিজের প্রিয় ক্রিকেটার মোস্তাফিজের সঙ্গে শরিফুলও দেশের জার্সিতে আজ মাঠে নামলেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে।

অনেকটা কঠিন পথ পাড়ি দিয়েই জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন পঞ্চগড়ের কৃষক-সন্তান শরিফুল ইসলাম। দক্ষিণ আফ্রিকায় যুববিশ্বকাপ মাতিয়ে আসার পর খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। জায়গা করে নেন ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে দলে। ক্যারিবীয়দের বিপক্ষে অভিষেক না হলেও ২ মাসের ব্যবধানে নিউজিল্যান্ডের মাটিতে কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক হলো তার।

শরিফুল ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি। এই ব্যর্থতাই তার জন্য শাপেবর হয়ে আসে। 'লেখাপড়ায় দুর্বল' ভাগ্নেকে দিনাজপুরের এক ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন শরিফুলের মামা। সেখানে তার ওপর চোখ পড়ে রাজশাহীর কোচ আলমগীর কবিরের। এখান থেকেই শুরু। এরপর তো অনূর্ধ্ব-১৯ দলের প্রধান পেসার হয়ে বিশ্বকাপই মাতিয়েছেন।

পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলের কৃষক বাবার ঘরে জন্ম শরিফুল ইসলামের। বাংলাদেশের আর্থ-সামাজিক বাস্তবতায় এরকম পরিবারের সন্তানদের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা একটু বাড়াবাড়িই । তারপরও স্বপ্নটা দেখেছিলেন দীর্ঘদেহী শরিফুল। আর তাতে বিস্ময়করভাবে বাবা দুলাল মিয়ার সায়ও পেয়ে যান । স্বপ্ন এবং তাতে বাবার সমর্থন; এই দুই মিলে শরিফুলের পথটা মসৃণ হতে তেমন সময় লাগেনি।

২০১৫ সালে মোস্তাফিজুর রহমান যখন মিরপুরে ভারতের বিপক্ষে একের পর এক উইকেট নিয়ে স্তব্ধ করে দিচ্ছিলেন প্রতিবেশি দেশের শতকোটি ক্রিকেটপ্রেমীকে, শরিফুলের চোখ তখন ছিল টেলিভিশনের পর্দায়। মোস্তাফিজের বোলিং-বীরত্ব দেখে পেসার হওয়ার স্বপ্নটা উঁকে দেয় শরিফুলের মনে। গ্রামে বিদ্যুৎ নেই, টেলিভিশন নেই। মোস্তাফিজের সেই বোলিং-বীরত্ব শরিফুল দেখেছিলেন বাড়ি থেকে ২০ মিনিট দূরের মউমারি বাজারের এক দোকানে।

/আরআই/এফাইআর/
সম্পর্কিত
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
অক্টোবরে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
কারাগারে ইমরানকে হত্যা করা হতে পারে, আশঙ্কা বোনের
সর্বশেষ খবর
বেনজীরকে দেশে ফেরাতে ‘ব্যর্থতা’ নিয়ে সংসদে আলোচনা
বেনজীরকে দেশে ফেরাতে ‘ব্যর্থতা’ নিয়ে সংসদে আলোচনা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেজাল ঠেকাতে ৭ মাসে ১২১০ খাদ্য নমুনা পরীক্ষা
ভেজাল ঠেকাতে ৭ মাসে ১২১০ খাদ্য নমুনা পরীক্ষা
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক