ফেব্রুয়ারির ‍দ্বিগুণের বেশি মৃত্যু মার্চে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৭:৫৪আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৮:০৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ বছরের ফেব্রুয়ারিতে মারা গেছেন ২৮১ জন, আর এর ঠিক পরের মাস মার্চে মারা গেছেন ৬৩৮ জন। অর্থাৎ এক মাসের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে দ্বিগুণের বেশি মানুষ মারা গেছেন। আর এ বছরের জানুয়ারিতে মারা গেছেন ৫৬৮ জন। বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৩১ মার্চ পর্যন্ত মোট মারা গেছেন ৯ হাজার ৪৬ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। এর ঠিক ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর জানায় প্রতিষ্ঠানটি।

অধিদফতরের তথ্য মতে, গত বছরের মার্চ মাসে মারা গেছেন পাঁচ জন, এপ্রিলে ১৬৩ জন, মে মাসে ৪৮২ জন, জুনে এক হাজার ১৯৭ জন, জুলাইয়ে এক হাজার ২৬৪ জন, আগস্টে এক হাজার ১৭০ জন, সেপ্টেম্বরে ৯৭০ জন, অক্টোবরে ৬৭২ জন, নভেম্বরে ৭২১ জন এবং ডিসেম্বরে মারা যান ৯১৫ জন।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় সেউতায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ
২৪ ঘণ্টায় সেউতায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
চোরকে ‘পার্সেল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা!
চোরকে ‘পার্সেল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা!
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ৮৪ হাজার কোটি রুপির প্রকল্প ভারতের
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ৮৪ হাজার কোটি রুপির প্রকল্প ভারতের
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ