সরকারি আইসিইউ বেড ফাঁকা মাত্র ৪টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৮:১৫ আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৮:৪৮

দেশের করোনা আক্রান্ত রোগীদের জন্য ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ফাঁকা রয়েছে মাত্র চারটি। বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিকে কেবল দ্বিতীয় ঢেউ নয়, এবারের সংক্রমণকে ‘সুনামি’র সঙ্গে তুলনা করছেন চিকিৎসকরা। আর প্রতিদিন রোগী শনাক্তের হার বাড়ছে, বাড়ছে জটিল রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ছয় হাজার ৪৬৯ জন। করোনার সংক্রমণ শুরু থেকে এখন পর্যন্ত এটা একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড।

স্বাস্থ্য অধিদফতর বিজ্ঞপ্তিতে জানায়, এই মুহূর্তে দেশের অন্যতম করোনা ডেডিকেটেড কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ১৬ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৯ বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৬ বেডের একটিও ফাঁকা নেই।

শুধু শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে দুটি আর রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে দুটি বেড ফাঁকা রয়েছে।

অর্থাৎ করোনা আক্রান্ত রোগীদের জন্য রাজধানী ঢাকার ডেডিকেটেড হাসপাতালগুলোর ১০৮টি আইসিইউর মধ্যে রোগী ভর্তি আছেন ১০৪ জন আর বেড ফাঁকা রয়েছে মাত্র চারটি।

অপরদিকে, বেসরকারি তালিকাভুক্ত নয়টি হাসপাতালের ১৮৮টি বেডের মধ্যে রোগী ভর্তি আছেন ১৪১ আর বেড ফাঁকা রয়েছে ৪৭টি।

রাজধানী ঢাকার তালিকাভুক্ত হাসপাতালগুলোতে মোট ২৯৬ আইসিইউ বেডে রোগী ভর্তি আছেন ২৪৫ জন আর বেড ফাঁকা রয়েছে মাত্র ৫১টি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশে করোনা আক্রান্ত রোগীদের জন্য মোট আইসিইউ রয়েছে ৫৮৬টি আর তাতে রোগী ভর্তি আছেন ৩৭০ জন। বেড ফাঁকা রয়েছে ২১৬টি।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা বন্ধ করুন’, ঢাবি প্রশাসনকে ডাকসু নেতা
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা বন্ধ করুন’, ঢাবি প্রশাসনকে ডাকসু নেতা
মোবাইল ছিনতাই করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে আটক
মোবাইল ছিনতাই করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে আটক
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত