করোনা ওয়ার্ডে আইসিইউ বেডের চরম সংকট

বরিশাল প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২১, ২২:৪৮আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:৪৮

বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসিইউ বেডের চরম সংকট চলছে। ১২টি আইসিইউ বেডের সবগুলোতেই মুমূর্ষু রোগী চিকিৎসাধীন। আরও অন্তত ২০ জন রোগী আছেন যাদের আইসিইউ সেবা জরুরিভাবে প্রয়োজন।

এর মধ্যেও করোনা উপসর্গ নিয়ে প্রতিদিন গড়ে ২০ জন রোগী ভর্তি হচ্ছেন করোনা ওয়ার্ডে। অথচ ওই ওয়ার্ডে নেই স্থায়ী কোনও চিকিৎসক। ধার করা চিকিৎসক দিয়ে সাধ্যমতো আইসিইউ সেবার চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান। শনিবার দুপুর ২টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১১৮ রোগী। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। মোট ১২টি আইসিইউ বেডের সবগুলোই রোগীতে পরিপূর্ণ। আরও অন্তত ২০ জন আছেন যাদের জরুরি আইসিইউ সেবা প্রয়োজন। কিন্তু বেড না থাকায় তারা এই সুবিধা থেকে বঞ্চিত।

সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান বলেন, হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে তিন শিফটে মাত্র তিন জন এবং করোনা ওয়ার্ডে তিন শিফটে দায়িত্ব পালন করছেন ১৫ জন চিকিৎসক। যা প্রয়োজনের তুলনায় ৬০ ভাগ মাত্র। এই অবস্থায় রোগীর চাপ বাড়লে ভয়াবহ পরিস্থিতি নিয়ে শঙ্কিত তিনি।

২০২০ সালের মার্চে এই হাসপাতালের করোন ওয়ার্ডে একজন রোগীর মৃত্যু হয়। তখন রোগী ভর্তি ছিল আট জন। অথচ গেলো মার্চে করোনা ওয়ার্ডে মারা গেছেন ৩২ জন এবং রোগী ভর্তি ছিল ৩৫১ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষায় চীনের সতর্কবার্তা
জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষায় চীনের সতর্কবার্তা
প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, এবার মুখ খুললেন সেই তরুণী
প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, এবার মুখ খুললেন সেই তরুণী
এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত
এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ