রাজধানীর বড় ৬ হাসপাতালে আইসিইউ ফাঁকা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২১, ১৭:৩৪ আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৭:৩৪

রাজধানীতে করোনা ডেডিকেটেড বড় ছয়টি হাসপাতালের কোনোটিতেই করোনা রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ ফাঁকা নেই।

সোমবার (৫ এপ্রিল) করোন বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

এই ছয়টি হাসপাতালের মধ্যে কুয়েত- বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের নির্ধারিত ১৬ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০টি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসাপাতালের ১৬টি, সরকারি কর্মচারী হাসপাতালের ৬টি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫টি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৬টি বেডের সবগুলোতে রোগী ভর্তি রয়েছে।

অপরদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেডের মধ্যে রোগী ভর্তি আছেন ১৯ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯ বেডের মধ্যে রোগী ভর্তি আছেন ১৭ জন। অর্থাৎ এ দুই হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা রয়েছে মাত্র তিনটি।

রোগীর চাপের কারণে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ বেড স্থাপন করা হয়েছে ১০টি, তাতে রোগী ভর্তি আছেন দুই জন। এই হাসপাতালে ৮টি বেড ফাঁকা আছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় সাধারণ বেড থাকলেও সেখানে আইসিইউ সুবিধা নেই।

সব মিলিয়ে স্বাস্থ্য অধিদফতরের তালিকাভুক্ত সরকারি হাসপাতালের ১২৮টি আইসিইউ বেডে রোগী ভর্তি আছেন ১১৭ জন, বেড খালি রয়েছে মাত্র ১১টি।

জানা গেছে, তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলোতে মোট আইসিইউ বেড রয়েছে ১৮০টি। এর বিপরীতে রোগী ভর্তি আছেন ১৬৬ জন। বেড ফাঁকা রয়েছে মাত্র ১৪টি।

রাজধানী ঢাকায় অধিদফতরের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট বেড রয়েছে ৩০৮টি, এর বিপরীতে  রোগী ভর্তি আছেন ২৮৩ জন। বেড ফাঁকা রয়েছে মাত্র ২৫টি।

সারা দেশে করোনা আক্রান্ত রোগীদের জন্য মোট আইসিইউ বেড রয়েছে ৫৯৮টি, আর রোগী ভর্তি আছেন ৪৩৪ জন। বেড ফাঁকা রয়েছে ১৭৪টি।

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
গোপালগঞ্জে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে পার্শ্ববর্তী জেলায়, কোন কেন্দ্রের কোথায়
গোপালগঞ্জে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে পার্শ্ববর্তী জেলায়, কোন কেন্দ্রের কোথায়
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন