কেবল লকডাউনেই কমবে সংক্রমণ!

জাকিয়া আহমেদ
১২ এপ্রিল ২০২১, ১৩:০০আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৩:০০

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮ জন। এখন পর্যন্ত মহামারিকালে একদিনে সর্বোচ্চ মৃত্যু। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৮১৯ জন। গত কিছুদিন ধরেই করোনায় শনাক্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে।

দেশে মার্চ মাসে করোনা শনাক্ত হয়েছে ৬৪ হাজার ৪৯৪ জনের। এপ্রিলের ১০ দিনেই শনাক্ত ৬১ হাজার ১৭৩ জন। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যের বিশ্লেষণে আরও দেখা গেছে, এক সপ্তাহে (৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল) শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৬৬০ জন। মৃত্যু হয়েছে ৪৪৮ জনের এবং সুস্থ হয়েছে ২২ হাজার ৬০৩ জন।

করোনার এই দ্বিতীয় ঢেউকে সুনামির সঙ্গে তুলনা করেছেন চিকিৎসকরা। হাসপাতালগুলোতে সাধারণ বেড মিলছে না, আইসিইউর জন্য হাহাকার লেগে আছে। চিকিৎসকরা বলছেন, এভাবে রোগী বাড়তে থাকলে হাসপাতালে জায়গা দেওয়া যাবে না। স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে জোর দিতে হবে।

সংক্রমণ ঠেকাতে ২৯ মার্চ ১৮ দফা নির্দেশনা দেয় সরকার। ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউনের পর আবার ১৪ এপ্রিল এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে, দুই সপ্তাহ ‘পূর্ণ লকডাউন’-এর সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটি বলছে, পূর্ণাঙ্গ লকডাউন ছাড়া করোনা নিয়ন্ত্রণ করা যাবে না।

বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনই সংক্রমণ বন্ধের অন্যতম উপায়। যখন পাবলিক মুভমেন্ট অনেক বেড়ে যায়, তখন সংক্রমণ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তাই লকডাউন লাগবেই। পাশাপাশি রোগী শনাক্ত, আইসোলেশন ও রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিন করাও জরুরি।

জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সহিদুল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ১৮ দফা নির্দেশনা মানুষ মানছে না। এ কারণেই কমিটি দুই সপ্তাহ লকডাউনের সুপারিশ করেছে।

অধ্যাপক ড. সহিদুল্লা বলেন, বিশেষ করে সিটি করপোরেশন ও পৌরসভার এলাকাগুলোয় এ লকডাউনের সুপারিশ করা হয়েছে। দুই সপ্তাহ শেষ হওয়ার আগে এসব এলাকায় সংক্রমণের হার বিবেচনা করে আবারও সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

ভাইরাসের ট্রান্সমিশন বন্ধ হওয়ার অন্যতম পথ হচ্ছে লকডাউন। এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের গঠিত পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য অধ্যাপক আবু জামিল ফয়সাল। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের কঠোরভাবে কোয়ারেন্টিনে রাখা প্রয়োজন। তারা স্বাভাবিক চলাফেরা করলেও সংক্রমণ ছড়াবে।’

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর উপদেষ্টা এবং মহামারি বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, এর আগে যেসব এলাকায় লকডাউন দেওয়া হয়েছিল তাতে দেখা গেছে, সেখানে সংক্রমণ বাড়তে পারেনি। লকডাউনের ফলে যদি সবাই ঘরে থাকে তবে সংক্রমণ কমবেই।

একই কথা জানিয়ে জনস্বাস্থ্যবিদ চিন্ময় দাস বলেন, যদি প্রকৃতপক্ষেই কঠোর লকডাউন মানতে পারি, তবে সংক্রমণ কমবেই। এটা প্রমাণিত সত্য।


/জেএ/এফএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক