ক্লাব বিশ্বকাপ

ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৫, ০৪:০০আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৫:০২

পাঁচবারের দেখায় রিয়াল মাদ্রিদের সঙ্গে বরুসিয়া ডর্টমুন্ডের সেরা সাফল্য বলতে একটি ড্র। বাকি চার ম্যাচ জিতেছে মাদ্রিদ ক্লাব। বৃহস্পতিবারও দাপট তারা জার্মানদের হারালো, তবে হাড় হিম করে। ইনজুরি টাইমের ১০ মিনিটের নাটকীয়তার পর ৩-২ গোলে জিতে ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে ১০ জনের রিয়াল।

পাঁচ গোলের থ্রিলার ম্যাচে ইনজুরি টাইমে হয়েছে ৩ গোল। নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-০ গোলে এগিয়ে ছিল মাদ্রিদ ক্লাব। যোগ করা হয় ৫ মিনিট। এই সময়ে গোল পাল্টা গোল, পেনাল্টি, লাল কার্ড, নাটকীয় সেভে ম্যাচ জমে ওঠে।

১০ মিনিটে আরদা গুলারের ক্রস থেকে ডান পায়ের ভলিতে জাল কাঁপান গনসালো গার্সিয়া। ঠিক ১০ মিনিট পর ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ক্রসে ফ্রান গার্সিয়ার লক্ষ্যভেদ শটে স্কোর ২-০ করে রিয়াল।

ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে রুদিগারের দুর্বল ক্লিয়ারেন্স। তাতে বল পেয়েই বেইয়ার জালে বল ঠেলে দেন।

পরের মিনিটে গুলারের ক্রসে  অ্যাক্রোবেটিক শটে ৩-১ করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা কিলিয়ান এমবাপ্পে। কিক অফের পরপর ষষ্ঠ মিনিটে পেনাল্টি পায় ডর্টমুন্ড। হুইসেন মাদ্রিদের বক্সে গুইরাসিকে থামাতে গেলে ফাউল করে লাল কার্ড দেখেন। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন গুইরাসি। স্কোর হয় ৩-২।

কয়েক সেকেন্ড পর বক্সের প্রান্ত থেকে স্যাবিটাইজারের শট ডানহাত দিয়ে সেভ করে দলকে বাঁচান রিয়াল কিপার থিবো কোর্তোয়া।

ফাইনালে ওঠার লড়াইয়ে রিয়াল মুখোমুখি হবে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির। অন্য সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলবে চেলসি।

রিয়াল কোচ জাবি আলোনসো বললেন, 'পিএসজি ম্যাচ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আপাতত আমরা এই ম্যাচ থেকে ইতিবাচক দিক নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।'

তিনি আরও বলেন, 'সবকিছু নিয়ন্ত্রণে ছিল, ফলও। কোনও গোল খাইনি। শেষ ১০ মিনিট ছিল অদ্ভুত।'

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি