X
সোমবার, ১৭ মে ২০২১, ৩ জ্যৈষ্ঠ ১৪২৮

সেকশনস

বিশ্ব মুসলিমের প্রতি রমজানের শুভেচ্ছা জো বাইডেনের

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৩:১০

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিমের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। মাসটি শুরুর প্রাক্কালে সোমবার দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

এক বিবৃতিতে জো বাইডেন বলেন, জিল এবং আমি যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি উষ্ণ শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই। রামাদান কারিম।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বহু আমেরিকান আগামীকাল থেকে রোজা শুরু করছেন। আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, এই বছরটি কতটা কঠিন ছিল। এই মহামারীতে অনেক বন্ধুবান্ধব ও প্রিয়জন এখনও একত্রিত হতে পারেননি। অনেক পরিবার প্রিয়জনদের ছাড়াই ইফতার করবেন।

জো বাইডেন বলেন, আমাদের মুসলিম সম্প্রদায় নতুন প্রত্যাশায় সংযম শুরু করবেন। অনেকেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আরও সচেতন হবেন। একে অন্যের প্রতি সেবার ব্রত নিয়ে, তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সবার সুস্বাস্থ্য, মঙ্গল ও সুন্দর জীবন কামনা করবেন। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকেই মুসলিম আমেরিকানরা এই দেশটিকে সমৃদ্ধ করে চলেছেন। তাদের বৈচিত্র ও প্রাণশক্তি দিয়ে তারা এই দেশটিকে প্রতিষ্ঠায় সহায়তা করেছেন। আজ, মুসলমানরা কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই মহামারিতে তারা টিকা উন্নয়ন এবং সামনের কাতারের স্বাস্থ্যসেবা কর্মী হিসাবেও অগ্রণী ভূমিকা পালন করছেন। তারা উদ্যোক্তা এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হিসাবে কর্মসংস্থান সৃষ্টি করছেন। জীবনের ঝুঁকি নিয়ে সামনের কাতারের কর্মী হিসেবে কাজ করছেন। আমাদের স্কুলগুলোতে শিক্ষাদান করছেন। দেশজুড়ে নিবেদিতপ্রাণ সরকারি কর্মী হিসেবে কাজ করছেন এবং জাতিগত সমতা ও সামাজিক ন্যায়বিচারের জন্য আমাদের চলমান সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছেন। কিন্তু তবুও, মুসলিম আমেরিকানরা ভীতি প্রদর্শন, ধর্মান্ধতা এবং বর্ণবাদী অপরাধের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। তাদের প্রতি এই কুসংস্কার ও আক্রমণ ভুল। এগুলো অগ্রহণযোগ্য। এগুলো অবশ্যই থামানো উচিত। আমেরিকায় নিজের বিশ্বাস প্রকাশে কারও ভীত হওয়া উচিত নয়। আমার প্রশাসন সব মানুষের অধিকার ও সুরক্ষায় অক্লান্ত পরিশ্রম করবে।

জো বাইডেন বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম দিনেই আমি লজ্জাজনক মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞার অবসান ঘটাতে পেরে গর্বিত হয়েছিলাম। চীনের উইঘুর, বার্মার রোহিঙ্গা এবং বিশ্বের সর্বত্র আমরা মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকারের পক্ষে দাঁড়াবো।

তিনি বলেন, গত রমজানের পর থেকে আমরা যাদেরকে হারিয়েছি তাদের স্মরণ করছি। আমরা উজ্জ্বল আগামীর জন্য আশাবাদী।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এবারের রমজানে হোয়াইট হাউস ভার্চুয়াল অনুষ্ঠান করলেও জিল এবং আমি আশাবাদী যে পরের বছর হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী উদযাপন সবার উপস্থিতিতেই হবে ইনশাল্লাহ।

তিনি বলেন, আমাদের প্রত্যাশা এই রমজান মাস আপনাদের এবং আপনাদের পরিবারের জন্যে একটি অনুপ্রেরণামূলক এবং ফলপ্রসূ মাস হবে। সূত্র: ভয়েস অব আমেরিকা, আনাদোলু এজেন্সি।

/এমপি/

সম্পর্কিত

‘ট্রাম্পের ভুল সিদ্ধান্তের কারণে প্যালেস্টাইনের সংকট ঘনীভূত’

মাইক্রোসফটের নারী কর্মীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন বিল গেটস!

স্যানিটাইজার লাগিয়ে সিগারেট জ্বালাতে গিয়ে গাড়িতে আগুন (ভিডিও)

ভুলে মৃত্যুদণ্ড পাওয়া ২ ব্যক্তি ক্ষতিপূরণ পাচ্ছেন সাড়ে সাত কোটি ডলার

বাইডেনের ফোন পেয়েই হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

টিকা গ্রহণকারীদের মাস্ক খোলার অনুমতি দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে কিশোরদের জন্য ফাইজারের টিকা অনুমোদন

৫৬০ ফুট দীর্ঘ যুদ্ধজাহাজ ঢেকে গেলো উদ্ধার করা অস্ত্রে

‘করোনা ভাইরাস আসছে’, ৮ বছর আগে জানতেন এই টুইটার ব্যবহারকারী!

জন্মদিনের অনুষ্ঠানে প্রেমিকের গুলিবর্ষণ, হামলাকারীসহ নিহত ৭

যুক্তরাষ্ট্রের সাবেক ‌‘ফার্স্ট ডগ’ বো-র মৃত্যু

সর্বশেষ

রোজিনা ইসলামকে আটকের ঘটনায় জাতীয় পার্টির নিন্দা

মিস ইউনিভার্সের মঞ্চে মিয়ানমারের সুন্দরীর প্রতিবাদ

করোনায় মৃত প্রতি লাশ দাফনে সিটি করপোরেশনের খরচ ১৮ হাজার টাকা

গণমাধ্যমের অফিসে ইসরায়েলি হামলার নিন্দা জাতীয় প্রেসক্লাবের

নথি চুরির অভিযোগ: সাংবাদিক রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার পর থানায় হস্তান্তর

তাপমাত্রা আরও বাড়বে

তাপমাত্রা আরও বাড়বে

মার্কিন ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনের তথ্য সঠিক নয়

এডিপি অনুমোদন পাচ্ছে মঙ্গলবার

এডিপি অনুমোদন পাচ্ছে মঙ্গলবার

পশ্চিম তীরে ইহুদি উপাসনালয়ে ধস, নিহত ২

পশ্চিম তীরে ইহুদি উপাসনালয়ে ধস, নিহত ২

নিষেধাজ্ঞা অমান্য করা দূরপাল্লার বাসের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা কার্যক্রম চালু করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ

বাংলাদেশ ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে: মোস্তাফা জব্বার

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

মাইক্রোসফটের নারী কর্মীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন বিল গেটস!

মাইক্রোসফটের নারী কর্মীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন বিল গেটস!

স্যানিটাইজার লাগিয়ে সিগারেট জ্বালাতে গিয়ে গাড়িতে আগুন (ভিডিও)

স্যানিটাইজার লাগিয়ে সিগারেট জ্বালাতে গিয়ে গাড়িতে আগুন (ভিডিও)

ভুলে মৃত্যুদণ্ড পাওয়া ২ ব্যক্তি ক্ষতিপূরণ পাচ্ছেন সাড়ে সাত কোটি ডলার

ভুলে মৃত্যুদণ্ড পাওয়া ২ ব্যক্তি ক্ষতিপূরণ পাচ্ছেন সাড়ে সাত কোটি ডলার

বাইডেনের ফোন পেয়েই হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

বাইডেনের ফোন পেয়েই হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

টিকা গ্রহণকারীদের মাস্ক খোলার অনুমতি দিলো যুক্তরাষ্ট্র

টিকা গ্রহণকারীদের মাস্ক খোলার অনুমতি দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে কিশোরদের জন্য ফাইজারের টিকা অনুমোদন

যুক্তরাষ্ট্রে কিশোরদের জন্য ফাইজারের টিকা অনুমোদন

৫৬০ ফুট দীর্ঘ যুদ্ধজাহাজ ঢেকে গেলো উদ্ধার করা অস্ত্রে

৫৬০ ফুট দীর্ঘ যুদ্ধজাহাজ ঢেকে গেলো উদ্ধার করা অস্ত্রে

‘করোনা ভাইরাস আসছে’, ৮ বছর আগে জানতেন এই টুইটার ব্যবহারকারী!

‘করোনা ভাইরাস আসছে’, ৮ বছর আগে জানতেন এই টুইটার ব্যবহারকারী!

জন্মদিনের অনুষ্ঠানে প্রেমিকের গুলিবর্ষণ, হামলাকারীসহ নিহত ৭

জন্মদিনের অনুষ্ঠানে প্রেমিকের গুলিবর্ষণ, হামলাকারীসহ নিহত ৭

© 2021 Bangla Tribune