প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেফতার ২

কুষ্টিয়া সংবাদদাতা
১৩ এপ্রিল ২০২১, ১৬:৫২আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৭:০৪

কুষ্টিয়ার কুমারখালীতে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রফিক (৪০) ও সালাম (৪০) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, মঙ্গলবার ভোরে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। এদিন ভোরে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রফিক ওই এলাকার মৃত বুদো বিশ্বাসের জামাই এবং সালাম একই এলাকার নেজো বিশ্বাসের ছেলে।

ভিকটিমের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার (১১ এপ্রিল) দুপুরে ভিকটিম আদাবাড়িয়া মিনিখাল মাঠে তার নানার জন্য খাবার পানি নিয়ে যাচ্ছিলেন। এ সময় মাঠে একা পেয়ে রফিক ও সালাম জনৈক কাদেরের ভুট্টা ক্ষেতে মুখ চেপে ধরে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর সোমবার দিবাগত ১২টার পরে ভিকটিমের নানি বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি জানান, মঙ্গলবার ভিকটিমকে মেডিক্যাল টেস্টের জন্য কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি ওয়ারীতে
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি ওয়ারীতে
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের