পরিবহনের ব্যবস্থা না রেখেই কারখানা খোলা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ১০:০৭আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১০:৪৩

বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। সর্বাত্মক লকডাউনে বিশেষ ব্যবস্থাপনা ব্যাংক, গার্মেন্টসসহ জরুরি সেবায় নিয়োজিত অফিসগুলো খোলা রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানকে নিজস্ব ব্যবস্থাপনায় কর্মচারী পরিবহন করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত অনেকেই না মেনে কারাখানা খোলা রেখেছেন। যে কারণে কাজে যোগ দিতে বিকল্প ব্যবস্থায় নির্ভর হতে হচ্ছে সাধারণ কর্মজীবী মানুষকে। এ অবস্থায় রিকশা বা ভ্যানে করে কর্মস্থলে যেতে দেখা গেছে।

রাস্তায় নেই কোনও গাড়ি

নগরীতে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় কিছু দোকানপাট ছাড়া সবধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তবে পাড়া মহল্লার অলিগলির মুখে কর্মহীন মানুষকে বসে আড্ডা দিতে দেখা গেছে। পুলিশের টহল টিমের গাড়ি আসলে থাকলে তারা পালিয়ে যাচ্ছেন। নগরীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সকালে খিলগাঁও রেলগেট এলাকায় গিয়ে দেখা গেছে, পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে। তাদের দায়িত্বপালন রত অবস্থায় রিকশাসহ বিভিন্ন যানবাহন যোগে মানুষ চলাচল করছেন। তবে এসময় অকারণে বাসা থেকে বের না হতে পুলিশের পক্ষ থেকে মাইকিংও করতে দেখা গেছে।

রাস্তায় নেই কোনও গাড়ি, রিকশাই ভরসা

চৌধুরী পাড়ার একটি পোশাক কারখানায় চাকরি করেন আসমা বেগম। সকালে কারখানায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছেন তিনি। তবে কারখানা থেকে তাদের যাতায়াতের জন্য কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। আসমা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মালিক কারখানা খোলা রেখে যাদি কর্মীদের যাতায়াতের ব্যবস্থা না করেন তাহলে কর্মীরা কীভাবে কাজে যোগ দিবে? এখন লকডাউনেও যদি কাজে যোগ না দেই তাহলে চাকরি থাকবে না। সেকারণে রিকশা বা ভ্যান যেটাই পাই তাতে করে কারখানায় তো যেতে হবে।’

লকডাউন চলছে

বিজয় সরণী মোড়ে রয়েছে পুলিশের চেকপোস্ট। সড়কে বের হওয়ার কারণ জানতে চাইতে দেখা গেছে পুলিশকে। তবে অনেকেই খোঁড়া যুক্তি দিয়ে পুলিশের জেরা থেকে রেহায় পাওয়ার চেষ্টা করতে দেখা গেছে। একই চিত্র দেখা গেছে রাজারবাগ, ফকিরাপুল, ‍গুলিস্তান, পল্টন, কাকরাইল, শাহবাগ, মগবাজার, দৈনিক বাংলা, কাওরানবাজার এলাকায়।

আড্ডা দিতে বাসার বাইরে লোকজন

ফকিরাপুলে দায়িত্বরত পুলিশ সদস্য মামুনুর রশিদ বলেন, ‘মানুষের করোনার কোনও ভয় নেই। সরকার যা করছে তা তো মানুষের ভালোর জন্যই করছে। আমরা দায়িত্ব পালন করছি। অনেকেই খোঁড়া যক্তি দিয়ে আমাদেরকে বাসা থেকে বের হওয়ার কারণ বোঝানোর চেষ্টা করেন।’ 

 

/এসএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম