বাইরে বের হওয়ার আগে মুভমেন্ট পাস নিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২১, ০৮:০০আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ০৮:৫৬

বুধবার (১৪ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে প্রয়োজনীয় যে কোনও কাজে বাইরে বের হওয়ার আগে মুভমেন্ট পাস সঙ্গে নিন। তা না হলে চেকপোস্টে জেরার মুখে কাজ না সেরেই ঘরে ফিরতে হবে।

সরকার নির্ধারিত নির্দেশনা বাস্তবায়নের মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের সদস্যরা রাজধানীর প্রবেশমুখসহ প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতে নিরাপত্তা তল্লাশি চালাচ্ছে। লকডাউনের প্রথমদিনে জরুরি প্রয়োজন ছাড়া যারা রাস্তায় বের হয়েছেন তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা তল্লাশির জিজ্ঞাসাবাদে যথাযথ প্রয়োজনীয় কাজ সম্পর্কে পুলিশকে অবহিত করতে না পারলে, মুভমেন্ট পাস সাথে না থাকলে গন্তব্যে যাওয়ার কোনও সুযোগ নেই। এমনকি গুনতে হতে পারে জরিমানা।

পুলিশ বলছে, সরকারের নির্দেশনা বাস্তবায়নের তারা মাঠে রয়েছে। জনগণকে ঘরে থাকতে বিভিন্নভাবে সচেতনতামূলক কার্যক্রমচালিয়ে যাচ্ছে তারা। অপ্রয়োজনে বাসা থেকে বের না হওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে। অতি প্রয়োজনীয় কাজ থাকলে মুভমেন্টপাস নিয়ে বাইরে বের হওয়ার কথা বলছেন তারা।

এদিকে, দেশে চলমান কঠোর বিধিনিষেধ পরিস্থিতির মধ্যে পুলিশের বিশেষ ব্যবস্থা নাগরিক মুভমেন্ট পাস আড়াই লাখ ইস্যু করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) রাতে এই তথ্য জানায় পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দফতরের দেওয়া তথ্য অনুযায়ী ৩৩ ঘণ্টায় এ পর্যন্ত মোট সাত কোটি ৮১ লাখ নাগরিক মুভমেন্ট পাস নেওয়ার জন্য ওয়েবসাইটে প্রবেশ করেছেন।

/ইউআই/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদাবরে বিএনপি নেতা খুন: গ্রেফতার ৯
আদাবরে বিএনপি নেতা খুন: গ্রেফতার ৯
সাংবাদিক দেখে হাসপাতাল থেকে দৌড়ে বেরিয়ে গেলেন চিকিৎসক
সাংবাদিক দেখে হাসপাতাল থেকে দৌড়ে বেরিয়ে গেলেন চিকিৎসক
মহাকাশেই টেলিস্কোপ উদ্ধারে নাসার ৩ কোটি ডলারের মিশন
মহাকাশেই টেলিস্কোপ উদ্ধারে নাসার ৩ কোটি ডলারের মিশন
সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের দিন কী ঘটেছিল
সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের দিন কী ঘটেছিল
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার