করোনা রোগীদের দ্রুত সেরে উঠতে সহযোগিতা করে হাঁপানির ওষুধ

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২১, ২০:৩১আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২১:১৯

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাড়িতে থাকা বয়স্ক রোগীদের রোগীদের দ্রুত সেরে উঠতে সহযোগিতা করে হাঁপানি বা অ্যাজমার একটি ওষুধ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে, এই ওষুধ সেবনের ফলে অন্যান্য চিকিৎসা পদ্ধতির চেয়ে অন্তত তিন দিন আগে রোগীরা সুস্থ হতে পারেন। ওষুধটি ব্যবহারের ফলে করোনায় আক্রান্তদের হাসপাতালে ভর্তির সংখ্যাও কমে আসতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসেস (এনএইচএস) জানিয়েছে, রোগীভেদে করোনা চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা যাবে।

বাড়িতে থাকা করোনা রোগীদের চিকিৎসায় প্যারাসিটামল ছাড়া তেমন কোনও ওষুধ নেই। বিশ্বে করোনা সংক্রমণের নতুন ঢেউয়ে হাসপাতালে কোভিড রোগীদের জন্য শয্যার অভাব হচ্ছে। এই পরিস্থিতিতে কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি না করে বাড়িতে রেখে কী কী উপায়ে সারিয়ে তোলা যেতে পারে, তা খতিয়ে দেখতেই এই গবেষণা পরিচালনা করা হয়েছে। অক্সফোর্ড গবেষকদের গবেষণা প্রতিবেদনটি একটি আন্তর্জাতিক চিকিৎসা গবেষণা পত্রিকায় প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় হাঁপানির কম দামি ওষুধ বিউডেসোনাইড প্রয়োগ করে একটি হিউম্যান ট্রায়াল পরিচালনা করা হয়। এই পরীক্ষা চালানো হয় ৫০ বছর এবং ৬৫ বছরোর্ধ্ব ১৭০০ জন কোভিড রোগীদের ওপর। যাদের বেশিরভাগই আক্রান্ত হওয়ার পর বাড়িতেই ছিলেন। হাসপাতালে ভর্তি হননি। বাজারে চালু হাঁপানির ওষুধগুলোর মধ্যে তুলনায় কম দাম এই ওষুধের। হাঁপানির রোগীরা ওষুধটিকে শ্বাসের সঙ্গে শরীরে টেনে নেন।

পরীক্ষায় দেখা গেছে, দিনে দু’বার ৮০০ মিলিগ্রাম করে করে টানা দু’সপ্তাহ ধরে ‘বিউডেসোনাইড’ দেওয়া হলে কোভিড রোগীরা আরও তাড়াতাড়ি সেরে উঠছেন। পরে ২৮ দিন ধরে তাদের আবার দেওয়া হয় ‘বিউডেসোনাইড’। অন্য চিকিৎসা পদ্ধতিগুলোর চেয়ে অন্তত ৩ দিন আগে তারা সেরে উঠতে পারছেন। সেরে ওঠার পরেও তারা অন্যভাবে সেরে ওঠা কোভিড রোগীদের তুলনায় বেশি সুস্থবোধ করছেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি কেয়ার বিভাগের অধ্যাপক ক্রিস বাটলার বলেন, আরও বেশি আশার কথা হলো হাঁপানির এই ওষুধটি মানবশরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে না।

গবেষকরা জানিয়েছেন, প্রবীণ রোগীদের ৩২ শতাংশই হাঁপানির এই ওষুধটি শরীরে টেনে ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন পুরোপুরি। এ ক্ষেত্রে অন্যান্য চিকিৎসা পদ্ধতির সাফল্যের হার ২২ শতাংশ।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম