X
শুক্রবার, ২৮ মে ২০২১, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৮

সেকশনস

করোনা মূলত বায়ুবাহিত, রয়েছে দৃঢ় প্রমাণ: ল্যানসেট

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২০:০১

আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেট-এ প্রকাশিত একটি নতুন পর্যালোচনায় বলা হয়েছে, কোভিড-১৯ রোগের জন্য দায়ী সার্স-কভ-২ ভাইরাস মূলত বাতাসের মাধ্যমে ছড়ানোর ধারাবাহিক ও দৃঢ় প্রমাণ রয়েছে। ফলে জনস্বাস্থ্য সুরক্ষায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ বায়ুবাহিত করোনার সংক্রমণ ঠেকাতে ব্যর্থ এবং মানুষকে অরক্ষিত ও বিস্তারের সুযোগ করে দিচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার ছয় বিশেষজ্ঞ এই পর্যালোচনা করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ছয় বিশেষজ্ঞের একজন হলেন কো-অপারেটিভ ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ইনভায়রনমেন্ট সায়েন্সেস-এর রসায়নবিদ হোসে-লুইস জিমেনেজ। তিনি বলেন, বাতাসের মাধ্যমে করোনা ছড়ানোর প্রমাণাদি যথেষ্ট এবং বড় আকারের ড্রপলেটের মাধ্যমে তা ছড়ানোর প্রমাণ নেই বললেই চলে।

তিনি আরও বলেন, জরুরি প্রয়োজন হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য জনস্বাস্থ্য সংস্থার বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে সংক্রমণ ছড়ানোর বিবরণ হালনাগাদ করা, যাতে বায়ুবাহিত সংক্রমণ হ্রাস করার বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করা যায়।

অক্সফোর্ড ইউনিভার্সিটির ট্রিশ গ্রিনহাল্গের নেতৃত্বে একদল গবেষক এই পর্যালোচনাটি রিভিউ করেছেন এবং করোনা যে মূলত বায়ুবাহিত তার সপক্ষে প্রমাণস্বরূপ দশটি লাইন চিহ্নিত করেছেন।

তাদের তালিকার প্রথমে রয়েছে স্কাগিট কইর সংক্রমণ, যা সুপার স্প্রেডার অনুষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। এখানে এক আক্রান্ত ব্যক্তির মাধ্যমে ৫৩ জন মানুষ আক্রান্ত হন। গবেষণায় নিশ্চিত হওয়া গেছে যে, ঘনিষ্ঠ সংস্পর্শে আসা বা কোনও বস্তু স্পর্শ বা পাটাতন শেয়ার করার মাধ্যমে সংক্রমণ ছড়ানো সম্ভব ছিল না।

এছাড়া, সার্স-কভ-২ ভাইরাসের সংক্রমণের হার বাইরের তুলনায় ঘরের ভেতরে বেশি এবং ঘরের ভেন্টিলেশনে এই হার অনেক বেশি কমে যায়।

এই গবেষক দল উল্লেখ করেছেন, সার্স-কভ-২ ভাইরাসের নীরব সংক্রমণ মোট সংক্রমণের অন্তত ৪০ শতাংশ। এই নীরব আক্রান্তরা উপসর্গহীন এবং তারা কাশি বা নাক পরিষ্কার করেন না। বিশ্বজুড়ে যে করোনা এত দ্রুত ছড়াচ্ছে সেটির প্রধান একটি কারণ হলো এই নীরব সংক্রমণ। এই পরিস্থিতি করোনা যে মূলত বায়ুবাহিত ভাইরাস সেটির প্রমাণ হাজির করছে।

গবেষকরা একে অন্যের সংস্পর্শে না আসা দূরবর্তী সংক্রমণের কথাও উল্লেখ করেছেন। যেমন, হোটেলের দুটি কক্ষে অবস্থান করা মানুষের মধ্যে করোনার সংক্রমণ।

প্রধান গবেষক গ্রিনহাল্গ বলেন, জীবন্ত ভাইরাসের তরল প্রবাহ ও আইসোলেশনের বিষয়ে আমরা খুব জটিল ও বিশেষজ্ঞদের বহুমাত্রিক গবেষণা পর্যালোচনা করেছি। যদিও কিছু গবেষণা দুর্বল ছিল কিন্তু সর্বোপরি করোনা যে বায়ুবাহিত সেটির পক্ষে প্রমাণগুলো পর্যাপ্ত ও দৃঢ়। বিশ্বজুড়ে এমন সংক্রমণ ঠেকাতে পদক্ষেপ বাস্তবায়ন করা নিয়ে বিলম্ব করা উচিত না।

করোনা বায়ুবাহিত হলে জনস্বাস্থ্যে কেমন প্রভাব পড়বে?

মহামারি নিয়ন্ত্রণে আনতে নতুন এই পর্যালোচনার জনস্বাস্থ্যে গুরুতর প্রভাব রয়েছে। প্রথমত, ড্রপলেট নিয়ন্ত্রণে হাত ধোয়া ও পাটাতন পরিষ্কার করার পদক্ষেপ একেবারে গুরুত্বহীন না হলেও বায়ুবাহিত সংক্রমণের চেয়ে কম গুরুত্ব দেওয়া উচিত। বায়ুবাহিত সংক্রমণে আক্রান্তরা বায়ুকণা নিশ্বাসের মাধ্যমে গ্রহণ করে।

একটি ভাইরাস যদি মূলত বায়ুবাহিত হয় তাহলে কোনও ব্যক্তি আক্রান্ত ব্যক্তির প্রশ্বাস, কথা বলা, চিৎকার, গান ও নাক পরিষ্কার করার মাধ্যমে ভাইরাসের ছড়ানো বায়ুকণা গ্রহণ করে সংক্রমিত হতে পারেন। ফলে বায়ুবাহিত সংক্রমণ ঠেকাতে ভেন্টিলেশন, বায়ু পরিচ্ছন্ন করা, জনসমাবেশ কমানো এবং ঘরের ভেতরেও মাস্ক পরার মতো পদক্ষেপ নিতে হবে। এছাড়া মাস্কের মান ও ঠিকমতো পরাকেও গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যকর্মীদের উন্নতমানের পিপিই পরে রোগীদের সেবা করতে হবে।

গবেষণা দলের আরেক গবেষক কিম্বারলি প্রাথার বলেন, অবাক করার মতো বিষয় হলো এখনও মানুষ করোনা বায়ুবাহিত কিনা তা নিয়ে প্রশ্ন করছেন। অথচ বিশ্বের বিভিন্ন স্থানে অনেক ঘরোয়া সংক্রমণের বিষয়টি শুধু বায়ুবাহিত ভাইরাস দ্বারাই ব্যাখ্যা করা যায়। অনেক প্রমাণ রয়েছে যাতে শুরু থেকেই ভাইরাসটি বায়ুবাহিত বলে স্বীকার করা হয়েছে। বিশ্বের উচিত যতদ্রুত সম্ভব এটাকে মেনে নেওয়া।

/এএ/এমওএফ/

সম্পর্কিত

করোনা নিয়ে মার্কিন উদ্যোগের কড়া জবাব দিলো চীন

করোনা নিয়ে মার্কিন উদ্যোগের কড়া জবাব দিলো চীন

দেশে আড়াই লাখ ডোজ ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন অবশিষ্ট আছে

দেশে আড়াই লাখ ডোজ ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন অবশিষ্ট আছে

দেশে ফাইজারের টিকা অনুমোদন

দেশে ফাইজারের টিকা অনুমোদন

২৪ ঘণ্টায় ২২ মৃত্যু, শনাক্ত ১২৯২

২৪ ঘণ্টায় ২২ মৃত্যু, শনাক্ত ১২৯২

ভারতে আরও ২ লাখ ১১ হাজার করোনা শনাক্ত

ভারতে আরও ২ লাখ ১১ হাজার করোনা শনাক্ত

করোনার থাবায় কিন্ডারগার্টেন শিক্ষক এখন ফল বিক্রেতা, অটো চালক

করোনার থাবায় কিন্ডারগার্টেন শিক্ষক এখন ফল বিক্রেতা, অটো চালক

ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসা ব্যয়বহুল, ওষুধও অপ্রতুল

ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসা ব্যয়বহুল, ওষুধও অপ্রতুল

৯০ দিনের মধ্যে করোনার উৎস বের করার নির্দেশ বাইডেনের

৯০ দিনের মধ্যে করোনার উৎস বের করার নির্দেশ বাইডেনের

করোনা শনাক্তের সংখ্যা ১৬ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে

করোনা শনাক্তের সংখ্যা ১৬ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে

ভারতে আক্রান্তদের এক-চতুর্থাংশের বয়স ১৮ থেকে ৩০ বছর

কোভিডের দ্বিতীয় ঢেউভারতে আক্রান্তদের এক-চতুর্থাংশের বয়স ১৮ থেকে ৩০ বছর

যেভাবে ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট

যেভাবে ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট

সর্বশেষ

আজ বিঘ্নিত হবে ইন্টারনেট সংযোগ

আজ বিঘ্নিত হবে ইন্টারনেট সংযোগ

বিদেশে পাঠানোর কথা বলে ভারতের পতিতালয়ে টিকটক হৃদয়ের নারী বিক্রি

বিদেশে পাঠানোর কথা বলে ভারতের পতিতালয়ে টিকটক হৃদয়ের নারী বিক্রি

পরিবারসহ অপরাধে জড়িত চিশতীকে ‘মূল ডিলার’ বললেন আপিল বিভাগ

পরিবারসহ অপরাধে জড়িত চিশতীকে ‘মূল ডিলার’ বললেন আপিল বিভাগ

প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে

প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে

ডেলিভারি কোম্পানি রেডক্সকে আইনি নোটিশ

ডেলিভারি কোম্পানি রেডক্সকে আইনি নোটিশ

শিল্পাচার্য জয়নুল আবেদীনের ৪৫তম মৃত্যু বার্ষিকী আজ

শিল্পাচার্য জয়নুল আবেদীনের ৪৫তম মৃত্যু বার্ষিকী আজ

২০৩০ সালের মধ্যে ‘গ্রিন’ বিনিয়োগ তিনগুণ করার আহ্বান

২০৩০ সালের মধ্যে ‘গ্রিন’ বিনিয়োগ তিনগুণ করার আহ্বান

বিমানে সোনা উদ্ধারের মামলায় আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

বিমানে সোনা উদ্ধারের মামলায় আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

মোবাইল ফোন সেবা নিয়ে বিড়ম্বনা, অভিযোগ এবং গ্রামীণফোনের ব্যাখ্যা

মোবাইল ফোন সেবা নিয়ে বিড়ম্বনা, অভিযোগ এবং গ্রামীণফোনের ব্যাখ্যা

আরেকটি হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ

আরেকটি হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ

বেলুনে বেঁধে কুকুর ওড়ানোর চেষ্টা করায় ইউটিউবার গ্রেফতার

বেলুনে বেঁধে কুকুর ওড়ানোর চেষ্টা করায় ইউটিউবার গ্রেফতার

হারলেন জোলি জিতলেন ব্র্যাড পিট

হারলেন জোলি জিতলেন ব্র্যাড পিট

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

করোনা নিয়ে মার্কিন উদ্যোগের কড়া জবাব দিলো চীন

করোনা নিয়ে মার্কিন উদ্যোগের কড়া জবাব দিলো চীন

ভারতে আরও ২ লাখ ১১ হাজার করোনা শনাক্ত

ভারতে আরও ২ লাখ ১১ হাজার করোনা শনাক্ত

৯০ দিনের মধ্যে করোনার উৎস বের করার নির্দেশ বাইডেনের

৯০ দিনের মধ্যে করোনার উৎস বের করার নির্দেশ বাইডেনের

করোনা শনাক্তের সংখ্যা ১৬ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে

করোনা শনাক্তের সংখ্যা ১৬ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে

ভারতে আক্রান্তদের এক-চতুর্থাংশের বয়স ১৮ থেকে ৩০ বছর

কোভিডের দ্বিতীয় ঢেউভারতে আক্রান্তদের এক-চতুর্থাংশের বয়স ১৮ থেকে ৩০ বছর

যেভাবে ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট

যেভাবে ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট

করোনা শনাক্তের সংখ্যা ১৬ কোটি ৮৫ লাখ ছাড়িয়েছে

করোনা শনাক্তের সংখ্যা ১৬ কোটি ৮৫ লাখ ছাড়িয়েছে

জেনেভায় বৈঠকে বসবেন বাইডেন-পুতিন

জেনেভায় বৈঠকে বসবেন বাইডেন-পুতিন

আকাশ প্রতিরক্ষায় কোন দেশ কী অস্ত্র ব্যবহার করে

আকাশ প্রতিরক্ষায় কোন দেশ কী অস্ত্র ব্যবহার করে

© 2021 Bangla Tribune