ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ককটেল হামলা!

নোয়াখালী প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২১, ০০:৫৮আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০০:৫৮

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার গ্রামের বাড়িতে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বসুরহাট পৌরসভার রাজাপুরে গ্রামের বাড়িতে এই ককটেল হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন কাদের মির্জা।

তিনি বলেন, বাদলের অনুসারী সবুজের নেতৃত্বে ৮-১০ টি মোটরসাইকেলযোগে আমার ভাই সাহাদাত হোসেনকে হত্যার উদ্দেশ্যে পরপর পাঁচটি ককটেল হামলা চালানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল যোগে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার গ্রামের বাড়ির প্রধান ফটকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন সংঘটিত হয়ে বের হয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনার সময় মেয়র আবদুল কাদের মির্জা বসুরহাট পৌরভবনে অবস্থান করছিলেন। হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার গ্রামের বাড়ির সামনে বসুরহাট-দুধমুখা সড়ক থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মেয়র আবদুল কাদের মির্জার ছোট ভাই সাহাদাত হোসেন দুই জনের নাম বলেছেন। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি