২৪ ঘণ্টায় আবারও ১০১ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ১৬:২২ আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৬:৪৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০১ জন মারা গেছেন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সরকারি হিসাবে মারা গেলেন ১০ হাজার ২৮৩ জন। গতকালও দেশে ১০১ জনের মৃত্যু হয়। গত ৩১ মার্চ অধিদফতর ৫২ জনের মৃত্যুর কথা জানায়। তারপর থেকে একদিনে মৃত্যু ৫০-এর নিচে নামেনি। আজকের ১০১ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হলো ১০ হাজার ২৮৩ জনের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের করোনা শনাক্তের কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর জানানো হয়। গত ১৫ এপ্রিল মারা যান ৯৪ জন এবং ১৪ এপ্রিল মারা যান ৯৬ জন। ১৫ এপ্রিল মারা যাওয়া ৯৪ জনকে দিয়ে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ায়। 

শনিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৪৭৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ১৫ হাজার ২৫২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯০৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ আট হাজার ৮১৫ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৪৬ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিচেনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৪১৩টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ১৮৫টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৫০ হাজার ৬৬৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৮ লাখ ৩৪ হাজার ৭১০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯৫৩টি।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০১ জনের মধ্যে পুরুষ ৬৯ জন এবং নারী ৩২ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন সাত হাজার ৬৩৫ জন এবং নারী মারা গেলেন দুই হাজার ৬৪৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মারা যাওয়া ১০১ জনের মধ্যে ষাটোর্ধ্ব আছেন ৫৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ২৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন আট জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন তিন জন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৬৭ জন, চট্টগ্রাম বিভাগের ২৩ জন, রাজশাহী ও সিলেট বিভাগের দুই জন করে, খুলনা বিভাগের তিন জন এবং বরিশাল বিভাগের একজন আছেন।

১০১ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৯৯ জন এবং বাসায় মারা গেছেন দুই জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া পাঁচ হাজার ৯০৭ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন চার হাজার ২০০ জন, চট্টগ্রাম বিভাগের এক হাজার ৪৬৮ জন, রংপুর বিভাগের ১১ জন, খুলনা বিভাগের ৪৬ জন, বরিশাল বিভাগের ৩১ জন, রাজশাহী বিভাগের ৮১ জন, সিলেট বিভাগের ৪৪ জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন ২৬ জন।

/জেএ/আইএ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক