বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রের হতাহতের ঘটনায় বাপার নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ এপ্রিল ২০২১, ২২:১৩আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২৩:৩৪

বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে কর্মরত স্থানীয় শ্রমিকদের চলমান বিক্ষোভে গুলিতে বহুসংখ্যক হতাহতের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। 

আজ শনিবার (১৭ এপ্রিল) বাপার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সভাপতি সুলতানা কামাল ও সাধারণ সম্পাদক শরীফ জামিলের পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, আজ ১৭ এপ্রিল, ২০২১ শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ‘এস আলম’ গ্রুপের কয়লা বিদ্যুৎকেন্দ্রে কর্মরত স্থানীয় শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, অতিরিক্ত কাজের পারিশ্রমিক, শুক্রবার অর্ধদিবস কাজ ও ইফতারের জন্য বিরতির যৌক্তিক দাবিতে চলমান বিক্ষোভে পুলিশের গুলিতে ৫ জন নিহত এবং ২৫ জন আহত হবার ঘটনা ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় জনগণের দাবিকে উপেক্ষা করে বাঁশখালির এই কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্বার্থরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এহেন বেপরোয়া আচরণ নতুন কোন ঘটনা নয়। ২০১৬ সালের ৪ঠা এপ্রিল একই বিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণের সময়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ৪ জন নিহত ও বহুসংখ্যক গ্রামবাসী আহত হয়, যার গ্রহণযোগ্য কোন নির্মোহ তদন্ত ও বিচার অদ্যাবধি হয় নাই। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানের ন্যাস্ত দায়িত্ব পালন না করে উল্টা পুলিশ বাহিনী কর্তৃক এমন নির্বিচারে গুলিবর্ষণ ও মানুষ হত্যার তীব্র নিন্দা জানায় বাপা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঁশখালির আজকের ঘটনায় জড়িত খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার এবং ২০১৬ সালের হত্যাকাণ্ডসহ উভয় ঘটনার স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের যথাযথ শাস্তির দাবি জানায়। পাশাপাশি বাপা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্নক ক্ষতিকারক এই প্রকল্পসহ সকল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজ বাতিলের দাবি জানায়। 

 

/এসএনএস/এফএএন/ 
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী